Monday, April 13, 2026
HomeScrollযোগীরাজ্যে নতুন দায়িত্বে রিঙ্কু সিং, কী করবেন বিশ্বকাপজয়ী তারকা?
Rinku Singh

যোগীরাজ্যে নতুন দায়িত্বে রিঙ্কু সিং, কী করবেন বিশ্বকাপজয়ী তারকা?

সদ্য বাবা হারানো কেকেআর তারকাকে চাকরির নিয়োগপত্র মুখ্যমন্ত্রীর

ওয়েব ডেস্ক: টি-২০ বিশ্বকাপ জিতেছেন। এবার আইপিএল শুরুর আগেই নাইট যোদ্ধার হৃদয় জিতলেন মুখ্যমন্ত্রী।উত্তরপ্রদেশের বড় সরকারি পদে বসছেন রিঙ্কু সিং (Rinku Singh)। সূত্রের খবর, ক্রীড়া দপ্তরের আধিকারিক হিসাবে রিঙ্কুকে নিয়োগ করা হবে। মঙ্গলবারই রিঙ্কুর হাতে নিয়োগপত্র তুলে দেবেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath), এমনটাও জানা গিয়েছে।

আলিগড়ের ২৮ বছরের নাইট তারকা রিঙ্কু সিং। তাঁর রকেটের মতো উত্থান ক্রিকেট কেরিয়ারে। নিজের আলাদা পরচিতিও গড়ে তুলেছেন তিনি। সদ্যসমাপ্ত টি-২০ বিশ্বকাপ চলাকালীন ব্যক্তিগত জীবনে বিরাট ধাক্কা খান রিঙ্কু। টুর্নামেন্টের মাঝপথে গুরুতর অসুস্থ হয়ে মৃত্যু হয় রিঙ্কুর বাবার। বিশ্বকাপের মধ্যেই বাবার শেষকৃত্য সেরে আবারও জাতীয় দলে যোগ দেন রিঙ্কু। জাতীয় দলের প্রতি যেভাবে কর্তব্য পালনে অবিচল থেকেছেন তিনি, সেই অবদানকে কুর্নিশ জানিয়েই এবার রিঙ্কুকে বড়সড় সরকারি পদ দিতে চলেছে যোগীরাজ্য।আর এবার সেই রিঙ্কু আইপিএল শুরুর ঠিক ৪ দিন আগেই রিঙ্কুর জীবন বদলে যাচ্ছে। উত্তরপ্রদেশ ক্রীড়া দফতরের তথ্য অনুযায়ী, রিঙ্কুকে যোগীরাজ্যের রিজিওনাথ স্পোর্টস অফিসারের (আরএসও) গুরুদায়িত্বই দেওয়া হচ্ছে। আঞ্চলিক ক্রীড়া কর্মকর্তা হিসেবে নতুন ইনিংস শুরু করবেন ক্রিকেটার।

আরও পড়ুন: ভরা চিন্নাস্বামীতেও খালি থাকবে ১১ আসন! কোহলিদের ঘরের মাঠে চালু বিশেষ নিয়ম

এদিন যোগী রিঙ্কু-সহ মোট ৬ ক্রীড়াবিদকে অফিসার পদে নিয়োগপত্র দেবেন। অলিম্পিক্স ব্রোঞ্জ পদকজয়ী ভারতীয় হকি দলের সদস্য রাজকুমার পালকে ডিএসপি পদে নিয়োগ করা হবে। পাশাপাশি প্যারা-অ্যাথলেটিক্সে দুর্দান্ত পারফর্ম করা প্রবীণ কুমারও হবেন ডিএসপি। উল্লেখ্য, গতবছরই রিঙ্কুকে বেসিক এডুকেশন অফিসার পদে নিয়োগ করেছিল উত্তরপ্রদেশ সরকার। ২০২২ থেকে আন্তর্জাতিক পর্যায়ের অ্যাথলিটদের সম্মানার্থে এক বিশেষ উদ্যোগ নিয়েছে উত্তরপ্রদেশ সরকার। তাদের ইন্টারন্যাশনাল মেডেল উইনার্স ডাইরেক্ট রিক্রুটমেন্ট রুলস-এর অধীনে আন্তর্জাতিক স্তরের খেলোয়াড়দের বিভিন্ন সরকারি পদে নিয়োগ করা হয়। এর আগে মহম্মদ সিরাজ, লভলিনা বরগোঁহাইকেও এই নিয়মের মাধ্যমে নিয়োগ করা হয়েছিল।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 xgo88 WDBOS toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot slot gacor situs slot gacor situs togel situs toto slot gacor toto https://josephmellot.com/nos-vins/