Wednesday, May 13, 2026
HomeScroll‘জাতপাতের রাজনীতি করি না’, উত্তরবঙ্গে ভোটের প্রচার বার্তা মমতার
Mamata Banerjee Election Campaign

‘জাতপাতের রাজনীতি করি না’, উত্তরবঙ্গে ভোটের প্রচার বার্তা মমতার

সম্প্রীতির বার্তা দিয়ে গুড ফ্রাইডে-তে ছুটির আশ্বাস মমতার

ওয়েব ডেস্ক: ‘জাতপাতের রাজনীতি করি না’। চালসার চার্চে দাঁড়িয়ে উত্তরবঙ্গে ভোটের প্রচার (Mamata Banerjee Election Campaign) শুরু করে বললেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ২০২৬ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দামামা বাজতেই উত্তরবঙ্গকে পাখির চোখ করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee Election Campaign)। মঙ্গলবার জলপাইগুড়ির চালসায় বাতাবাড়ি মহাবারি চার্চের একটি অনুষ্ঠানে যোগ দিয়ে আনুষ্ঠানিকভাবে প্রচার শুরু করলেন তিনি। চালসার চার্চে গিয়ে সম্প্রীতির বার্তা দিয়ে মমতা বলেন, বাংলায় ধর্ম, জাতপাত নয়, একসঙ্গে থাকার সংস্কৃতিই সবচেয়ে বড় শক্তি। বিধানসভা ভোটের আগে এই সফর রাজনৈতিকভাবে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে পর্যবেক্ষকরা।

উত্তরবঙ্গে চালসার বাতাবাড়ি মহাবারি চার্চে একটি অনুষ্ঠানে গিয়ে সেই কথাই বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিন চার্চে গিয়েই অভিবাদন গ্রহণ করেন তিনি। চার্চের ফাদারের সঙ্গেও কুশল বিনিময় করেন। এই অনুষ্ঠানে এলাকার বহু বাসিন্দা উপস্থিত ছিলেন। মুখ্যমন্ত্রী সাধারণ মানুষের সঙ্গেও কথা বলেন।রাজ্যে গুড ফ্রাইডে-তে কোনও সরকারি ছুটি নেই। বিধানসভা ভোটের জন্য এখন নির্বাচনী আচরণবিধি লাঘু হয়ে গিয়েছে। পরের বার ক্ষমতায় এলে গুড ফ্রাইডে-তে ছুটির বিষয়ে ভাবনাচিন্তা করা হবে। এদিন সেই কথাও মুখ্যমন্ত্রী জানিয়েছেন। মমতা বলেন, “আমি জাতপাতের রাজনীতি করি না। বাংলায় সব ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে।” তিনি আরও জানান, পুজো-পার্বণ থেকে উৎসব—সব ক্ষেত্রেই রাজ্যের মানুষ মিলেমিশে আনন্দে সামিল হন, এটাই বাংলার পরিচয়।

আরও পড়ুন: পাথরপ্রতিমায় কত ভোটে জিততে হবে? টার্গেট বেঁধে দিলেন অভিষেক

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor https://todayinnewsfocus.com/ BWO99 poker idn poker situs slot gacor idn poker toto slot MySlot188 toto slot toto SlotPoker188 situs toto