Tuesday, March 17, 2026
HomeScrollবাদ পড়েছেন টি২০ বিশ্বকাপের দল থেকে! এ নিয়ে কী বললেন গিল?
Shubman Gill

বাদ পড়েছেন টি২০ বিশ্বকাপের দল থেকে! এ নিয়ে কী বললেন গিল?

টি২০ বিশ্বকাপের দল থেকে বাদ পড়া নিয়ে মুখ খুললেন গিল!

ওয়েব ডেস্ক : ফর্মে ছিলেন না তিনি। সেই কারণে টি২০ বিশ্বকাপের (T20 Worldcup 2026) দল থেকে বাদ পড়েছেন ভারতের টেস্ট ও ওয়ানডে অধিনায়ক শুভমন গিল (Shubman Gill)। এতদিন এ নিয়ে কিছু না বললেও, এবার এ নিয়ে মুখ খুললেন তিনি। তবে এ নিয়ে নির্বাচকদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেননি। বরং এই সিদ্ধান্তকে সম্মান দিয়ে শুভকামনা জানিয়েছেন তিনি।

প্রসঙ্গত, এর আগে গত এশিয়া কাপে সহ অধিনায়ক হিসেবে দলে জায়গা পেয়েছিলেন গিল (Gill)। কিন্তু একটিও অর্ধশতরানও করতে পারেননি তিনি। গত ১৫টি টি২০ ম্যাচে তিনি করেছেন মাত্র ২১৯ রান। । তিনি বার বার ব্যর্থ হয়েছেন। এমনকি তাঁকে দলে রাখার জন্য বাদ দেওয়া হয়েছিল সঞ্জু স্যামসনকে (Sanju Samson)। তবে ২০২৪ সালে ওপেনার হিসেবে তিনটি সেঞ্চুরি করেছিলেন সঞ্জু। এর পরেই গিলের ব্যর্থতা নিয়ে সমালোচনার ঝড় ওঠে। আর এসবের পর গিল-কে টি২০ বিশ্বকাপের দল থেকে বাদ দেওয়া হয়।

আরও খবর : ‘দ্রুত মাঠে ফিরব’, হাসাপাতল থেকে জানালেন তিলক বর্মা

এ নিয়ে শুভমন গিল (Shubman Gill) বলেছেন, “প্রথমত, আমার বিশ্বাস, আমার জীবনে আমি সেখানেই আছি যেখানে আমার থাকার কথা। আমার ভাগ্যে যা লেখা আছে, আমি তা পাবই। একজন খেলোয়াড় হিসেবে, আমি আমার দলের জন্য খেলা জিততে চাই। কিন্তু তা বলার পরেও, আমি নির্বাচকদের সিদ্ধান্তকে সম্মান করি। আমি টি-টোয়েন্টি দলকে শুভকামনা জানাই। আমি আশা করি তারা বিশ্বকাপ জিতবে।”

উল্লেখ্য, ২০২৬ সালের টি২০ বিশ্বকাপ (T20 Worldcup 2026) ভারত ও শ্রীলঙ্কা যৌথভাবে আয়োজিত করবে। ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হবে এই টুর্নামেন্ট। তা চলবে ৮ মার্চ পর্যন্ত। এই টুর্নামেন্টে ভারত রয়েছে গ্রুপ ‘এ’-তে। সেই গ্রুপে টিম ইন্ডিয়ার পাশাপাশি রয়েছে আমেরিকা, নামিবিয়া, নেদারল্যান্ডস ও পাকিস্তান। ৭ ফেব্রুয়ারি আমেরিকার বিরুদ্ধে ম্যাচ থেকেই নিজেদের বিশ্বকাপ অভিযান শুরু করবে ভারত।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80 WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast neked xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88