Wednesday, May 27, 2026
HomeScroll'দ্রুত মাঠে ফিরব', হাসাপাতল থেকে জানালেন তিলক বর্মা
Tilak Varma

‘দ্রুত মাঠে ফিরব’, হাসাপাতল থেকে জানালেন তিলক বর্মা

তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই জানা যাচ্ছে!

ওয়েব ডেস্ক : ফেব্রুয়ারি মাসে শুরু হচ্ছে টি২০ বিশ্বকাপ (T20 World Cup 2026)। তার আগে ভারতীয় ক্রিকেটে খারাপ খবর। অস্ত্রপ্রচার হল টিম ইন্ডিয়ার (Team India) তারকা ব্যাটার তিলক বর্মার (Tilak Varma)। সেই কারণে তিনি ইতিমধ্যে নিউজিল্যান্ডের বিরুদ্ধে আসন্ন টি২০ সিরিজের প্রথম তিনটি ম্যাচ থেকে ছিটকে গিয়েছেন। তিনি বিশ্বকাপেও খেলতে পারবেন? তা নিয়েও প্রশ্ন উঠে গিয়েছে।

ভারতীয় বোর্ডের (BCCI) তরফে বিবৃতিতে জানানো হয়েছিল, সার্জারির পরেই বৃহস্পতিবার সকালেই তিলককে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। শুক্রবার তিনি হায়দরাবাদে ফিরে যাবেন। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই জানা যাচ্ছে। বিসিসিআইয়ের বিবৃতিতে আরও জানানো হয়েছে, আপাতত কোনও ধরনের ফিজিক্যাল ট্রেনিং শুরু করবেন না তিলক। যে কারণে তিনি অসুস্থ হয়েছিলেন তা ঠিক হওয়ার পর অনুশীলনে ফিরবেন তিনি। এরপর ধীরে ধীরে স্কিল-ভিত্তিক প্রস্তুতিও শুরু করবেন।

আরও খবর : ম্যাচ খেলার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু ক্রিকেটারের!

অন্যদিকে শারীরিক পরিস্থিতির আপডেট দিতে তিলক বর্মা নিজেই সোশাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন। সেখানে তিনি নিজের ছবি দিয়ে লিখেছেন, ” সবাইকে পাশে থাকার জন্য ধন্যবাদ। আমি দ্রুত সুস্থ হয়ে উঠছি। আমি খুব দ্রুত মাঠে ফিরে আসব”

উল্লেখ্য, বিজয় হাজারে ট্রফির ম্যাচ খেলতে নামার আগে বৃহস্পতিবার সকালে তলপেটে ব্যথা অনুভব করেন তিনি। দ্রুত তাঁকে রাজকোটের একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে স্ক্যান রিপোর্টে ‘টেস্টিকুলার টরশন’ (Testicular Torsion) ধরা পড়ে। জানা গিয়েছে, চিকিৎসকদের পরামর্শে সার্জারি করানো হয় তিলকের।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor toto slot toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO