Tuesday, March 10, 2026
HomeScrollপ্রবল বৃষ্টিতে মাথায় হাত শিমুরালির চাষিদের জমা জলে নষ্ট হচ্ছে ফসল
Nadia

প্রবল বৃষ্টিতে মাথায় হাত শিমুরালির চাষিদের জমা জলে নষ্ট হচ্ছে ফসল

বাঁধের জলের কারণে বিপাকে পড়েছেন কৃষকেরা

নদীয়া: গতবারের মতো এবছরও বৃষ্টির প্রকোপ ও বাঁধের জলের কারণে বিপাকে পড়েছেন শিমুরালির (Shimurali) চাষিরা। গত মরসুমে বাঁধের জল আর আকাশের বৃষ্টিতে পাট, কালোজিরে, পেঁয়াজ, রসুন- সব ফসলই নষ্ট হয়ে গিয়েছিল। এবছরও একই চিত্র। চাঁদুরিয়া (Chaduria) এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মরিচাগর ও সরডাঙ্গা এলাকায় এখনো জল পুরোপুরি নামেনি। ফলে কার্তিক মাসের চাষের মরশুম শুরু হলেও জমিতে কাজ শুরু করা সম্ভব হয়নি (District News)।

আরও পড়ুন: দুর্গাপুর কাণ্ডে গ্রেফতার আরও ১, মোট সংখ্যা ৪

ফলের চাষি থেকে শুরু করে সবজি চাষি, সবাই কার্যত অসহায়। লিজে জমি নিয়ে চাষ করেন এলাকার প্রান্তিক কৃষকেরা। এক এক বিঘা জমি লিজ নিতে খরচ পড়ে ১০ থেকে ১৫ হাজার টাকা। তার সঙ্গে লাঙল ও দিনমজুরের মজুরি জোগাড় করাও এখন বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। জলে ভেসে গেছে আশার ফসল, মাথায় হাত পড়েছে নদীয়ার প্রান্তিক কৃষকদের।

দেখুন আরও খবর:

mm
জয়িতা চৌধুরি
২০২৪ সালের অক্টোবর মাস থেকে কলকাতা টিভি ডিজিটালে কর্মরত। তাঁর এর আগে একাধিক ওয়েব মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জার্নালিজম ও মাস কমিউনিকেশনে মাস্টার্স করেছেন। জার্নালিজমে স্নাতকোটত্তর স্তরে পড়াশোনা করার সময়ে সর্বভারতীয় সংবাদ মাধ্যম থেকে ইন্টার্নশিপের মাধ্যমেই তাঁর সংবাদ জগতে হাতেখড়ি। ক্রাইম, পলিটিক্যাল ও বিনোদন, লাইফস্টাইলের খবর লেখেন। খবরে থাকাই তাঁর নেশা।
Read More

Latest News

toto evos gaming

https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 DEPOBOS idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 poker situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80 WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast