Tuesday, March 10, 2026
HomeScrollসরকারি সম্পত্তি কীভাবে বিক্রি হয়! খাস জমি দখল ও বিক্রির অভিযোগে কৃষকসভার...
Krishnanagar

সরকারি সম্পত্তি কীভাবে বিক্রি হয়! খাস জমি দখল ও বিক্রির অভিযোগে কৃষকসভার ডেপুটেশন

খাস জমি দখল ও বিক্রির অভিযোগে কৃষকসভার ডেপুটেশন

কৃষ্ণনগর: খাস জমি দখল ও বেআইনি বিক্রির অভিযোগে উত্তেজনা কৃষ্ণনগর (Krishnanagar) এক নম্বর ব্লকের পোড়াগাছা গ্রাম পঞ্চায়েতের বাঁশবেড়িয়া (Bansberia) এলাকায়। বুধবার এই ঘটনাকে কেন্দ্র করে কৃষকসভা কৃষ্ণনগর ১ নম্বর ব্লক কমিটির পক্ষ থেকে বি.এল.আর.ও অফিসে ডেপুটেশন জমা দেওয়া হয় (District News)।

ডেপুটেশনের নেতৃত্বে ছিলেন সংগঠনের ব্লক সভাপতি বিধান বিশ্বাস। তাঁর অভিযোগ, সরকারি খাস জমি স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি চাষিদের ভয় দেখিয়ে দখল করে নিয়েছে এবং ভুয়ো কাগজপত্র তৈরি করে সেই জমি অন্যের কাছে বিক্রি করেছে। এমনকি, সেই জমির দলিল পর্যন্ত অন্যদের নামে রেজিস্ট্রি করা হয়েছে বলে দাবি কৃষকসভার।

আরও পড়ুন: নদিয়ার কৃষ্ণনগর লায়ন’স ক্লাবের উদ্যোগে বিজয়া সম্মিলনী অনুষ্ঠান

কৃষকসভার পক্ষ থেকে দাবি করা হয়েছে, যারা প্রায় চার দশক ধরে ওই জমিতে চাষাবাদ করছেন, তাঁদেরই যেন সরকারিভাবে পাট্টা প্রদান করা হয়। বিধান বিশ্বাস বলেন, “সরকারি সম্পত্তি কীভাবে বিক্রি হয় এবং রেকর্ড পরিবর্তন হয়, তার জবাব বি.এল.আর.ও অফিসকেই দিতে হবে।” ডেপুটেশনে উপস্থিত ছিলেন এলাকার একাধিক কৃষক ও স্থানীয় বাসিন্দারা। ঘটনায় প্রশাসনিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে।

দেখুন আরও খবর:

mm
জয়িতা চৌধুরি
২০২৪ সালের অক্টোবর মাস থেকে কলকাতা টিভি ডিজিটালে কর্মরত। তাঁর এর আগে একাধিক ওয়েব মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জার্নালিজম ও মাস কমিউনিকেশনে মাস্টার্স করেছেন। জার্নালিজমে স্নাতকোটত্তর স্তরে পড়াশোনা করার সময়ে সর্বভারতীয় সংবাদ মাধ্যম থেকে ইন্টার্নশিপের মাধ্যমেই তাঁর সংবাদ জগতে হাতেখড়ি। ক্রাইম, পলিটিক্যাল ও বিনোদন, লাইফস্টাইলের খবর লেখেন। খবরে থাকাই তাঁর নেশা।
Read More

Latest News

toto evos gaming

https://www.demeral.com/it/podcast https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 DEPOBOS idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 poker situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80 WATITOTO LGO188 DEPOBOS