HomeBig newsট্রাম্পকে পাত্তাই দিল না ইরান, সর্বোচ্চ নেতা খামেনেইয়ের পুত্র মোজতবা
Supreme Leader Mojtaba Khamenei

ট্রাম্পকে পাত্তাই দিল না ইরান, সর্বোচ্চ নেতা খামেনেইয়ের পুত্র মোজতবা

মোজতবার নেওয়া সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচনা করবে তেহরান

ওয়েবডেস্ক-  ট্রাম্পের (Donald Trump)  হুমকিকে থোড়াই কেয়ার। ইরানের (Iran)  পরবর্তী সুপ্রিম লিডার (Supreme Leader)  হলেন আয়াতোল্লা আলি খামেনেইয়ের (Ayatollah Ali Khamenei) পুত্র মোজতবা খামেনেই (Mojtaba Khamenei) । সোমবার খামেনেইয়ের উত্তরসূরি হিসেবে তাঁর নাম ঘোষণা করেছে তেহরান। ইরানের ৮৮ সদস্যের বিশেষজ্ঞ সভা (অ্যাসেম্বলি অফ এক্সপার্ট্‌স) সর্বোচ্চ নেতা হিসেবে মোজবতাকে শিলমোহর দিল। এবার দেশের শাসন পরিচালনার ভার তার কাঁধে। মোজতবার নেওয়া সিদ্ধান্তই চূড়ান্ত বলে ধরে নেওয়া হবে। গত ২৮ ফেব্রুয়ারি আমেরিকা ও ইজরায়েল যৌথ হামলায় মৃত্যু হয়েছে খামেনেইয়ের।

এর তাঁর এই কুর্সিতে কে বসবেন তা নিয়ে আলোচনা শুরু হয়। এই কুর্সিতে বসার জন্য নির্দিষ্ট কিছু পরিকাঠামোকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। বার বার মোজতবার নাম উঠে এসেছে। তবে তেহরানের তরফে সোমবারের আগে আনুষ্ঠানিক কোনও ঘোষণা করা হয়নি। এই পরিস্থিতিতে আমেরিকা ও ইজরায়েল তরফে লাগাতার হুমকি এসেছে। ইজরাউয়েল সেনাবাহিনী রবিবার একটি বিবৃতি দিয়ে জানায়, খামেনেইয়ের কুর্সিতে যিনি বসবেন, তিনিই হবেন তার পরবর্তী টার্গেট। যাঁরা ওই কুর্সিতে কাউকে বসানোর চেষ্টা করছেন, তাকেও হত্যা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছিল ইজরায়েল।

আরও পড়ুন-  কোন অস্ত্রে খতম খামেনেই, জানলে চমকে উঠবেন

তার পরেই দিনই সর্বোচ্চ নেতার নাম ঘোষণা করে দিল ইরান। সম্প্রতি খামেনেইয়ের উত্তরসূরি নিয়েও মন্তব্য করেছিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছিলেন, ইরানের সর্বোচ্চ নেতার নির্বাচনে আমেরিকার মতামতও নেওয়া প্রয়োজন। আমেরিকার সম্মতিতে কাউকে ওই পদে বসানো হলে ইরানের উন্নয়ের পক্ষে কাজ করবে হোয়াইট হাউস। ট্রাম্পের এই বক্তব্যকে পাত্তাই দিল না ইরান।

প্রেসিডেন্ট মাসুদ পেজেকশিয়ান আগেই বলে দিয়েছিলেন, ইরানের নিঃশর্ত আত্মসমর্পণের যে স্বপ্ন ট্রাম্প দেখছেন, তা স্বপ্ন হয়েই থাকবে। মোজতবাকে সর্বোচ্চ নেতা ঘোষণার পর  পেজেশকিয়ান জানান, এই নির্বাচন ইরানের জাতীয় ঐক্যকে আরও সুদৃঢ় করবে। এ বিষয়ে হোয়াইট হাউসের তরফে এখনও কোনও মন্তব্য করা হয়নি।

[youtube-feed feed=1]
Read More

Latest News