Sunday, March 1, 2026
HomeScrollসিরিয়ায় শান্তি ফেরানোর আবেদন অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল শারার

সিরিয়ায় শান্তি ফেরানোর আবেদন অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল শারার

দামেস্ক: প্রাক্তন প্রেসিডেন্ট বাশার আল-আসাদের (Former President Bashar al-Assad) পতনের পর সাম্প্রদায়িক সহিংসতায় উপকূলীয় অঞ্চলে শত শত মানুষ নিহত হয়েছে। এই পরিস্থিতিতে রবিবার এক ভিডিও বার্তায় জাতীয় ঐক্য ও শান্তির বার্তা দেন দেশটির নেতা ও অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল শারা (Interim president Ahmed al-Sharar)। 

অন্তর্বর্তী প্রেসিডেন্ট সাম্প্রতিকতম ঘটনাকে চ্যালেঞ্জ বলে অভিহিত করে, তিনি সাধারণের উদ্দেশে বলেছেন, ‘সিরিয়া সম্পর্কে নিশ্চিত থাকুন, এই দেশের টিকে থাকার সব বৈশিষ্ট্য রয়েছে।’

এদিকে সিরিয়ায় (Syria) সংঘর্ষ থামার লক্ষণ নেই। ক্ষমতাচ্যূত প্রেসিডেন্ট বাশার আল আসাদ অনুগত বাহিনীর সঙ্গে ক্ষমতা দখল করা এইচটিএস বাহিনীর সশস্ত্র লড়াইয়ে ইতিমধ্যেই নিহত হাজারেরও বেশি।

আরও পড়ুন: আসাদ বাহিনীর প্রতিশোধের আগুনে জ্বলছে সিরিয়া! এখন কী অবস্থা?

ব্রিটেনভিত্তিক যুদ্ধ পর্যবেক্ষণকারী সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (এসওএইচআর) শনিবার জানিয়েছে, সিরিয়ার উপকূলীয় অঞ্চলে দুই দিনের লড়াইয়ে শত শত মানুষ নিহত হয়েছেন। তথ্য অনুযায়ী, নিহত ব্যক্তিদের মধ্যে ৭৪৫ জনই সাধারণ নাগরিক। এছাড়া ১২৫ জন সরকারি নিরাপত্তা বাহিনীর সদস্য ও ১৪৮ জন আসাদের অনুগত যোদ্ধা। হতাহতদের মধ্যে সংখ্যালঘু আলাউয়ি সম্প্রদায়ের নারী ও শিশুরাও রয়েছে।

অন্যদিকে সূত্রের খবর, বাশার রাশিয়ায় আশ্রয় নিয়ে আছেন বলে মনে করা হচ্ছে। বাশার-বাহিনীর এই পাল্টা তৎপরতায় কি রাশিয়ার মদত আছে? সিরিয়ার মাটিতে রয়েছে মার্কিন ঘাঁটি। রাশিয়া এই সংঘর্ষে জড়ালে আমেরিকা কী করবে? উঠছে প্রশ্ন?

ডিসেম্বরে বাশার আল-আসাদের পতনের পরও সিরিয়ার পরিস্থিতি স্বাভাবিক হয়নি। আভ্যন্তরীণ সংঘাতের পাশাপাশি ইসরাইল নিয়মিত ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে। গত সপ্তাহ থেকে পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেয়। বাশার আল-আসাদের অনুগত সশস্ত্র যোদ্ধারা দেশটির নিরাপত্তা বাহিনীর সদস্যদের উপর হঠাৎ করে হামলা চালায়। প্রাণহানির ঘটনা ঘটে। এই উত্তপ্ত বাতাবরণে গত ৬ মার্চ সিরিয়ার নতুন সরকারের নিরাপত্তা বাহিনী তাদের বিরুদ্ধে অভিযান শুরু করে।

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের প্রধান রামি আবদুল রহমান বলেন, সিরিয়ার আলাউয়ি সম্প্রদায়ের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত উপকূলীয় অঞ্চলের জাবলেহ ও বানিয়াস এবং আশপাশের এলাকাগুলোতে এই সংঘর্ষ চলছে। দেশটিতে ১৩ বছরের গৃহযুদ্ধে গত দুদিনের এ লড়াইকে অন্যতম রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা বলে উল্লেখ করা হচ্ছে।

দেখুন অন্য খবর:

 

 

Read More

Latest News

toto DEPOBOS evos gaming

slot gacor

https://www.demeral.com/it/podcast https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 DEPOBOS idn slot idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 poker situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola