Thursday, February 19, 2026
HomeScrollআহমেদাবাদ যাচ্ছেন প্রধানমন্ত্রী

আহমেদাবাদ যাচ্ছেন প্রধানমন্ত্রী

ওয়েবডেস্ক- গুজরাটের আহমেদাবাদে মেঘানিনগরে (Meghaninagar) অভিশপ্ত বিমান দুর্ঘটনা (Ahmedabad Plane Crash) । বিমানে ছিলেন ২৪২ জন। ছিলেন গুজরাতের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানি। ২০২৫ সালে অন্যতম কালো দিনের সাক্ষী থাকল গোটা দেশ। এই ভয়াবহ দুর্ঘটনায় যাত্রী সহ ক্রু মেম্বারদের বাঁচার আশা নেই বলেই ধরে নিয়েছে প্রশাসন। তবে উদ্ধারকাজ চলছে। সূত্রের খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আহমেদাবাদের উদ্দেশে রওনা দিয়েছেন।

উল্লেখ্য, আজ দুপুরের দিকে আহমেদাবাদের মেঘানিনগরে জনবসতি পূর্ণ এলাকার মধ্যেই ভেঙে পড়ে বিমানটি। চারিদিক কালো ধোঁয়ায় ছেয়ে যায়। কী কারণে এই দুর্ঘটনা তার কারণ এখনো স্পষ্ট নয়। তবে বিমানে ব্ল্যাক বক্স-এর খোঁজ পাওয়া গেলেই তার থেকে সমস্ত তথ্য পাওয়া যাবে বলেই আশা।

বিমান দুর্ঘটনায় আহতদের আহমেদাবাদের সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আহমেদাবাদের সিভিল হাসপাতালে ঠাসা ভিড়। ঘটনাস্থলে রয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনী,  পুলিশ, দমকল, ডাক্তাররা।

এয়ার ইন্ডিয়ার ভেঙে পড়ার প্রভাব পড়েছে স্থানীয় একটি চিকিৎসক পড়ুয়াদের হস্টেলেও। গুরুতরভাবে আহত হয়েছে হাসপাতালের ২০ জন চিকিৎসক।

‘এআই ১৭১ বিমান, যা মোট ২৪২ জন যাত্রী ও পরিষেবা প্রদানকারী-সহ লন্ডনে রওনা দিয়েছিল। লন্ডন গ্যাটউইক বিমানবন্দরে পৌঁছনোর কথা ছিল। বিমানটিতে ২৪২ জন আরোহী ছিলেন, যাদের মধ্যে দুজন পাইলট এবং ১০ জন কেবিন ক্রু ছিলেন। বিমানটিতে ১৬৯ জন ভারতীয়, ৫৩ জন ব্রিটিশ, সাতজন পর্তুগিজ এবং একজন কানাডিয়ান নাগরিক ছিলেন। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী ৯১ জনের মৃত্যু হয়েছে, মৃতের সংখ্যা বাড়বে এমনটাই আশঙ্কা প্রশাসনের।

আরও পড়ুন- উদ্বিগ্ন প্রধানমন্ত্রী, আহমেদাবাদ যাচ্ছেন শাহ

দুর্ঘটনায় শোকতপ্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী তাঁর প্রতিক্রিয়ায় বলেন, আহমেদাবাদের এই দুর্ঘটনা আমি শোকস্তব্ধ। এমন একটি হৃদয় বিদারক ঘটনা যা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। এই দুঃখের মুহূর্তে, আমার সমবেদনা ক্ষতিগ্রস্ত সকলের সঙ্গে রয়েছে। ক্ষতিগ্রস্তদের সহায়তা করার জন্য কাজ করা মন্ত্রী এবং কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছি।”

এয়ার ইন্ডিয়ার মুখপাত্র একটি বিবৃতিতে লিখেছেন, “আহমেদাবাদ-লন্ডন গ্যাটউইক পরিচালিত ফ্লাইট AI171 আজ একটি দুর্ঘটনার কবলে পড়ে। এই মুহূর্তে, আমরা বিস্তারিত তথ্য যাচাই করছি এবং যত তাড়াতাড়ি সম্ভব আরও আপডেট শেয়ার করব।”

দেখুন ভিডিও-

Read More

Latest News

toto DEPOBOS evos gaming

slot gacor

https://www.demeral.com/it/podcast https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 WDBOS DEPOBOS idn slot idn poker 88 situs slot gacor SLOT GACOR https://www.demeral.com/it/demeral_software/