Thursday, April 2, 2026
HomeScrollবিকেলে বাড়বে বৃষ্টি! আদৌ হবে ভারত-পাক ম্যাচ? দেখুন বড় আপডেট
India Vs Pakistan

বিকেলে বাড়বে বৃষ্টি! আদৌ হবে ভারত-পাক ম্যাচ? দেখুন বড় আপডেট

দুপুরের পর কলম্বোয় বৃষ্টির সম্ভাবনা ৯৩ শতাংশ পর্যন্ত পৌঁছতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস

ওয়েব ডেস্ক: সকাল থেকে কলম্বোয় (Colombo Weather) আকাশের মুখ ভার, মেঘলা আবহাওয়া। তবে ভারত-পাকিস্তান (India Vs Pakistan) মহারণের আগে খানিক আশার আলো দেখা যাচ্ছে গ্রাউন্ড রিপোর্টে। রোদের দেখা না মিললেও এখনও পর্যন্ত বৃষ্টিপাত (Rain) হয়নি কলম্বোতে। কিন্তু ম্যাচ শুরু হতে এখনও ঢের দেরি। এদিকে আবহাওয়ার পূর্বাভাসে বিকেলের দিকে কলম্বোয় বৃষ্টিপাতের সম্ভাবনার (Rain Forecast) কথা বলা হয়েছে। সেই কারণে টি-২০ বিশ্বকাপের (ICC T20 World Cup 2026) এই মেগা ম্যাচকে ঘিরে আয়োজকদের কপালে চিন্তার ভাঁজ পড়ছে।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, রবিবার শ্রীলঙ্কার রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রায় ৫০-৬৫ শতাংশ। দুপুরের পর সেই সম্ভাবনা ৯৩ শতাংশ পর্যন্ত পৌঁছতে পারে বলেও জানা গিয়েছে। ফলে ম্যাচ শুরুর আগে বৃষ্টিতে মাঠ ভিজে যাওয়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। যদিও বিশেষজ্ঞদের মতে, সন্ধ্যার দিকে বৃষ্টির তীব্রতা অনেকটাই কমতে পারে।

আরও খবর: উসমানকে সামলে খেলা উচিত? মহারণের আগে জানিয়ে দিলেন সৌরভ

আইসিসি-র (ICC) সহযোগী ওয়েদার এক্সপার্ট সংস্থা জানিয়েছে, রাতের দিকে বৃষ্টির সম্ভাবনা নেমে আসতে পারে মাত্র ১০ শতাংশে। এমনকি ম্যাচ চলাকালীন সময়েও বৃষ্টির সম্ভাবনা তুলনামূলকভাবে কম থাকবে বলে ইঙ্গিত মিলেছে। তবে আকাশ মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা প্রবল।

থেমে থেমে বৃষ্টির কারণে খেলা শুরু হতে কিছুটা দেরি হতে পারে বলে মনে করা হচ্ছে। সেক্ষেত্রে মাঠ শুকনো করা, সুপার সপার ব্যবহার এবং আউটফিল্ডকে দ্রুত খেলার উপযোগী করে তোলার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। যদিও এই পরিস্থিতি মোকাবিলার জন্য আইসিসি প্রস্তুত বলেই জানা গিয়েছে। আয়োজকদের দাবি, বৃষ্টি থামলেই মাত্র ২০ মিনিটের মধ্যে গ্রাউন্ড স্টাফরা মাঠকে পুনরায় খেলার উপযোগী করে তুলতে সক্ষম।

দেখুন আরও খবর:

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot