Tuesday, March 10, 2026
HomeScrollআসছে শিবু-নন্দিতার নয়া ছবি 'আমার বস'

আসছে শিবু-নন্দিতার নয়া ছবি ‘আমার বস’

কলকাতা: বসন্তী পঞ্চমীর দিন প্রকাশ্যে এল শিবপ্রসাদ ও নন্দিতা মুখার্জি প্রযোজিত নতুন ছবির পোস্টার। মুখ্য চরিত্রে থাকবেন রাখি গুলজার (Rakhi Gulzar)। ছবির নাম ‘আমার বস’ (Amar Boss)। মুক্তি পাবে ১৬ই মে। এদিন ফেসবুক পোস্টের মাধ্যমে ভক্তদের সঙ্গে ছবি প্রকাশের খবর ভাগ করে নেন পরিচালক।

কী লিখলেন তিনি? পরিচালক লেখেন, ‘শুভ সরস্বতী পুজো। বাগদেবীর আরাধনা আমরা এখন যে যার মত করে নিজেদের বাড়িতে করি। আমাদের সবার প্রথম সরস্বতী পুজো মায়ের হাত ধরে। প্রথম হাতে খড়ি দেওয়া, দেবী সরস্বতীকে চেনানো, মা প্রথম ঠাকুরকে সাজিয়ে দিতেন… আমাদের প্রত্যেকের জন্য থাকতো বরাদ্দ কিছু দায়িত্ব, কেউ আলপনা দিতাম, কেউ চন্দন বাটতাম। মার হাতের ভোগের রান্না, সেই স্বাদ কখনো ভোলা সম্ভব না।’

আরও পড়ুন: ‘মায়ানগর’ এর ট্রেলার লঞ্চ

শিবপ্রসাদ আরও লেখেন, ‘রাতে হত সাংস্কৃতিক অনুষ্ঠান। দেবী সরস্বতীর সামনে আমরা সবাই কবিতা, গান করতাম। আমাদের মায়েরা কখনো হারমোনিয়াম নিয়ে গান গাইতেন, অভিনয় করতেন, নাচতেন, সেসব খুব মনকেমন করা স্মৃতি। আমাদের আগামী সিনেমা ‘আমার বস’-এ রয়েছে এরকম কিছু মিষ্টি মুহূর্ত। ১৬ই মে মুক্তি পাবে ‘আমার বস’। ২১ বছর বাদে আবার বড় পর্দায় দেখতে পাবেন রাখি গুলজারকে। শুটিংয়ের সময় আমরা সরস্বতী পুজোর কিছু মুহূর্ত তৈরি করেছিলাম। নিজে হাতে ভোগ রেঁধেছিলেন রাখি দি। সবাইকে পরিবেশনও করেছিলেন। এমনকি নাচ -গানের দৃশ্যে হৈ হৈ করে অংশগ্রহণ করেছিলেন। সেসব দৃশ্য আর কিছুদিনের মধ্যে আপনাদের সামনে আসবে। আর একটু অপেক্ষা… দেখা হবে বড় পর্দায়।’

দেখুন আরও খবর:

 

mm
জয়িতা চৌধুরি
২০২৪ সালের অক্টোবর মাস থেকে কলকাতা টিভি ডিজিটালে কর্মরত। তাঁর এর আগে একাধিক ওয়েব মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জার্নালিজম ও মাস কমিউনিকেশনে মাস্টার্স করেছেন। জার্নালিজমে স্নাতকোটত্তর স্তরে পড়াশোনা করার সময়ে সর্বভারতীয় সংবাদ মাধ্যম থেকে ইন্টার্নশিপের মাধ্যমেই তাঁর সংবাদ জগতে হাতেখড়ি। ক্রাইম, পলিটিক্যাল ও বিনোদন, লাইফস্টাইলের খবর লেখেন। খবরে থাকাই তাঁর নেশা।
Read More

Latest News

toto evos gaming

https://www.demeral.com/it/podcast https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 DEPOBOS idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 poker situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80 WATITOTO LGO188 DEPOBOS