Sunday, February 15, 2026
HomeScrollউসমানকে সামলে খেলা উচিত? মহারণের আগে জানিয়ে দিলেন সৌরভ
India Vs Pakistan

উসমানকে সামলে খেলা উচিত? মহারণের আগে জানিয়ে দিলেন সৌরভ

ভারতের প্রথম একাদশ নিয়েও বড় মন্তব্য সৌরভ গঙ্গোপাধ্যায়ের

ওয়েব ডেস্ক: বৃষ্টি থেমে আবহাওয়া পরিষ্কার থাকলে আজ বিশ্বকাপের মেগা-ম্যাচে মুখোমুখি হতে চলেছে ভারত ও পাকিস্তান (India Vs Pakistan)। আর এই মহারণের আগেই টি-২০ বিশ্বকাপে (ICC T20 World Cup 2026) নজর কেড়েছেন পাক স্পিনার উসমান তারিক (Usman Tariq)। ‘অদ্ভুত’ অ্যাকশনে বল করে ব্যাটারদের বিভ্রান্ত করে আউট করছেন এই ‘মিস্ট্রি’ বোলার। এ নিয়ে উদ্বেগ বাড়ছে ভারতীয় শিবিরেও।

কিন্তু উসমান তারিক কোনও ‘ফ্যাক্টর’ই নয় বলে মন্তব্য করলেন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। উসমান তারিকের বোলিং অ্যাকশন বিতর্কেকেই গুরুত্ব দিতেই নারাজ তিনি। মহারাজ বলেন, “টি-২০ ফরম্যাটে ভারত ভালো দল। ওদের হারানো সহজ হবে না। না না, কিছু হবে না। ও তো অফস্পিনার, একটু দাঁড়িয়ে বল করে আরকি। ভারত ভালো খেলবে।”

আরও পড়ুন: ধোনিই অনুপ্রেরণা! ফাঁস হল পাকিস্তানের ‘মিস্ট্রি’ স্পিনারের সাফল্যের রহস্য

প্রেমদাসার স্পিন-সহায়ক পিচে কি দলে আরও একজন স্পিনার হিসেবে ওয়াশিংটন সুন্দরকে দলে আনার বিষয়েও বিশেষ আগ্রহী নন সৌরভ। পাশাপাশি রান না পাওয়া রিঙ্কু সিংকে বাদ দিয়ে কুলদীপ যাদবকে খেলানো উচিত নয় বলেও মনে করেন তিনি। মহারাজের মতে, উইনিং কম্বিনেশন ভাঙার কোনও প্রয়োজন নেই। তিনি সম্ভাব্য বোলিং কম্বিনেশন হিসেবে অক্ষর প্যাটেল, বরুণ চক্রবর্তী, জসপ্রীত বুমরা এবং অর্শদীপ সিং-এর উপরই ভরসা রাখছেন।

দেখুন আরও খবর:

Read More

Latest News

toto DEPOBOS https://valebasemetals.com/join-us/ evos gaming

slot gacor

https://www.demeral.com/it/podcast https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 WDBOS DEPOBOS