Thursday, February 12, 2026
HomeScrollপরের শীতেও নতুন থাকবে সোয়েটার, জানুন ৭টি যত্নের টিপস
Lifestyle news

পরের শীতেও নতুন থাকবে সোয়েটার, জানুন ৭টি যত্নের টিপস

যত্নে রাখার কৌশল জানলে বছরভর থাকবে একদম নতুন

ওয়েব ডেস্ক: ডিজাইনার বা স্টাইলিশ সোয়েটার (Sweater) শুধু ঠান্ডা থেকে বাঁচায় না, শীতের ফ্যাশন লুকও সম্পূর্ণ করে (Winter Fashion)। কিন্তু মরশুম বদলালেই সবচেয়ে বড় প্রশ্ন, কীভাবে রাখবেন এগুলো যাতে পরের শীতেও নতুনের মতো থাকে? সঠিকভাবে সংরক্ষণ না করলে রং ফিকে হওয়া, গন্ধ, পোকায় কাটা—সবই হতে পারে। তাই শীতের পোশাক তোলার আগে জেনে নিন সহজ কিন্তু জরুরি কয়েকটি টিপস।

নোংরা সোয়েটার কখনও প্যাক করবেন না
সংরক্ষণের আগে সোয়েটার অবশ্যই ধুয়ে বা ড্রাই ক্লিন করে নিন। দাগ বা ঘাম লেগে থাকলে পরে স্থায়ী দাগ পড়ে যেতে পারে। ভালোভাবে শুকিয়ে তবেই গুছিয়ে রাখুন। নোংরা কাপড়ে পোকামাকড়ের আক্রমণের ঝুঁকিও বেশি।

সঠিক ব্যাগে ভরে রাখুন
প্লাস্টিক নয়, সুতির বা কাপড়ের ব্যাগে সোয়েটার ভরে রাখাই ভালো। এতে বাতাস চলাচল হয় এবং আর্দ্রতা জমে না। আলমারি বা বেডবক্স—দুই জায়গাতেই রাখা যায়।

লেবেল লাগাতে ভুলবেন না
কোন ব্যাগে কী আছে লিখে রাখুন। এতে পরের শীতে প্রয়োজনীয় সোয়েটার বা স্কার্ফ খুঁজে পেতে সময় নষ্ট হবে না।

আরও পড়ুন: প্রাকৃতিক মানেই নিরাপদ? PCOS থাকলে রূপচর্চায় কোন উপকরণ ব্যবহার করবেন না

পোকামাকড় থেকে সুরক্ষা জরুরি
ব্যাগের ভিতর ন্যাপথলিন বল, ল্যাভেন্ডার বা নিমপাতা রাখতে পারেন। এগুলো পোকা দূরে রাখে এবং পোশাকের ক্ষতি কমায়।

লেদার জ্যাকেট ও কোট ঝুলিয়ে রাখুন
চামড়ার জ্যাকেট বা ভারী কোট ভাঁজ করে রাখবেন না। মজবুত হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখুন—বাঁশ বা কাঠের হ্যাঙ্গার হলে আরও ভালো। এতে শেপ নষ্ট হবে না।

বুট রাখুন কভারে ঢেকে
শীতের বুট পরিষ্কার করে শুকিয়ে জুতোর কভারের মধ্যে রাখুন। হিল থেকে সামনে পর্যন্ত ঢাকা থাকলে ধুলো ও দাগ কম লাগে।

প্যাকিংকে করুন সহজ
সব পোশাক একদিনে না গুছিয়ে ধাপে ধাপে করুন। আর সঙ্গে এক কাপ কফি বা হট চকোলেট থাকলে কাজটাও কম চাপের মনে হবে।

সঠিক যত্নে রাখলে আপনার প্রিয় সোয়েটার, জ্যাকেট আর শীতের পোশাক বহু বছর টিকবে—স্টাইলও থাকবে অটুট।

Read More

Latest News

toto DEPOBOS https://valebasemetals.com/join-us/ evos gaming

slot gacor

https://www.demeral.com/it/podcast