Tuesday, March 10, 2026
HomeScrollএবার গরু পাচার মামলায় গ্রেফতার বনগাঁর বিজেপি নেতা
Cow smuggling case

এবার গরু পাচার মামলায় গ্রেফতার বনগাঁর বিজেপি নেতা

বনগাঁ জেলা তৃণমূল সভাপতির দাবি, এই সমস্ত অসামাজিক কাজকর্মে যুক্ত বিজেপি

উত্তর ২৪ পরগনা (বনগাঁ) – গরু পাচার মামলায় (Cow smuggling caseবনগাঁ থানার পুলিশ (Bangaon police stationগ্রেফতার করল বিজেপি নেতাকে ( Bjp Leader)। শুরু রাজনৈতিক তরজা।

ধৃত বিজেপি নেতার নাম পরিতোষ মহালদার। ২০১৭ সালের একটি পুরানো মামলায় মঙ্গলবার রাতে বনগাঁ থানার পুরাতন বনগাঁ এলাকা থেকে পুলিশ তাঁকে গ্রেফতার করেছে।

জানা গিয়েছে ধৃত ব্যক্তি বনগাঁ দক্ষিণ বিধানসভার ৭৭ নম্বর বুথের বুথ সভাপতি। এতদিন জামিনে ছিলেন। তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ায় পুলিশ এদিন তাঁকে গ্রেফতার করেছে।

এই বিষয়ে বনগাঁ জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি বিশ্বজিৎ দাস জানিয়েছেন, আমরা বারবার করে আগে বলতাম এবার প্রমাণিত যে বিজেপির লোকেরা গরু পাচারের সঙ্গে যুক্ত। অসামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত।

আরও পড়ুন-  ওয়াকফ আইন নিয়ে বড় মন্তব্য মমতার!

এই বিষয়ে বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার জানিয়েছেন, পরিতোষ মহলদার ২০২৩-২৪ সালে তৃণমূল কংগ্রেস থেকে বিজেপিতে এসেছে। হয়তো বা কোনও ডেটে হাজিরা দেয়নি সেই কারণে পুলিশ তাকে গ্রেফতার করেছে । কিন্তু বিজেপি কর্মীকে গ্রেফতার করে বিজেপির কন্ঠ রোধ করা যাবে না। বিজেপি দেশের কথা বলে দশের কথা বলে।

বনগাঁ জেলা বিজেপি সভাপতি বিকাশ ঘোষ দাবি করেছেন পরিতোষ মহলদার বিজেপি সমর্থক সে বুথ সভাপতি নয়।

দেখুন আরও খবর-

Read More

Latest News

toto evos gaming

https://www.demeral.com/it/podcast https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 DEPOBOS idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 poker situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80 WATITOTO LGO188 DEPOBOS