Tuesday, March 24, 2026
HomeScrollচার জেলায় হলুদ সতর্কতা! কুয়াশায় ঢাকবে উত্তরবঙ্গ, ভরা মাঘেই বদলাচ্ছে আবহাওয়ার মেজাজ
Weather Update

চার জেলায় হলুদ সতর্কতা! কুয়াশায় ঢাকবে উত্তরবঙ্গ, ভরা মাঘেই বদলাচ্ছে আবহাওয়ার মেজাজ

 উত্তরবঙ্গে ঘন কুয়াশার দাপট, ৪ জেলায় হলুদ সতর্কতা

কলকাতা: পারদ ওঠা–নামা চললেও আপাতত কনকনে শীতের (Winter) জোরালো প্রত্যাবর্তনের সম্ভাবনা নেই। চলতি সপ্তাহে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা মোটামুটি একই স্তরে থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। শীতের আমেজ বজায় থাকলেও বড়সড় পরিবর্তনের ইঙ্গিত নেই (Weather Update)।

পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে রাজ্যের আবহাওয়ায় খানিক খামখেয়ালিপনা দেখা দিচ্ছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী এক সপ্তাহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় সর্বনিম্ন তাপমাত্রায় তেমন হেরফের হবে না। সামান্য কমলেও তীব্র ঠান্ডা ফেরার সম্ভাবনা আপাতত নেই।

আরও পড়ুন: জমি-বিবাদকে কেন্দ্র করে রক্তাক্ত সিউড়ি

আগামী সাত দিন দক্ষিণবঙ্গের কলকাতা, হুগলি, দুই ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় শুষ্ক আবহাওয়া থাকবে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

ভোরের দিকে কুয়াশার প্রভাব থাকবে বেশ কয়েকটি জেলায়। বিশেষ করে দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম বর্ধমান ও পূর্ব মেদিনীপুরে দৃশ্যমানতা নেমে যেতে পারে ২০০ মিটার পর্যন্ত। কলকাতা-সহ অন্যান্য জেলাতেও হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যাবে। তবে বেলা বাড়লে আকাশ পরিষ্কার হওয়ার সম্ভাবনা।

উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদায় রাতের তাপমাত্রায় বড় পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজপুরে ঘন কুয়াশার আশঙ্কায় দৃশ্যমানতা নেমে যেতে পারে ৫০ মিটার পর্যন্ত। এই চার জেলায় হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। সামগ্রিকভাবে, আপাতত গোটা রাজ্যেই শুষ্ক আবহাওয়া বজায় থাকবে।

mm
জয়িতা চৌধুরি
২০২৪ সালের অক্টোবর মাস থেকে কলকাতা টিভি ডিজিটালে কর্মরত। তাঁর এর আগে একাধিক ওয়েব মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জার্নালিজম ও মাস কমিউনিকেশনে মাস্টার্স করেছেন। জার্নালিজমে স্নাতকোটত্তর স্তরে পড়াশোনা করার সময়ে সর্বভারতীয় সংবাদ মাধ্যম থেকে ইন্টার্নশিপের মাধ্যমেই তাঁর সংবাদ জগতে হাতেখড়ি। ক্রাইম, পলিটিক্যাল ও বিনোদন, লাইফস্টাইলের খবর লেখেন। খবরে থাকাই তাঁর নেশা।
Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot