Saturday, March 14, 2026
Homeআজই দলের সঙ্গে যোগ দিচ্ছেন গৌতম গম্ভীর

আজই দলের সঙ্গে যোগ দিচ্ছেন গৌতম গম্ভীর

স্পোর্টস ডেস্ক: মঙ্গলবার (১৭ জুন) ভারতীয় দলের (Team India) সঙ্গে যোগ দিচ্ছেন হেড কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir)। মায়ের অসুস্থতার খবর পেয়ে দেশে ফিরে এসেছিলেন তিনি। ১১ জুন হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন তাঁর মা। এখন তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। তাই বিসিসিআই সূত্রে জানা গিয়েছে, ১৭ তারিখ শুভমান গিল (Shubman Gill) অ্যান্ড কোংয়ের অনুশীলনে ফিরছেন গম্ভীর।

হেড কোচ যখন ভারতে ছিলেন, সে সময় ইন্ডিয়া এবং ইন্ডিয়া এ দলের মধ্যে মিলিয়ে মিশিয়ে একটি ম্যাচ আয়োজন করা হয়। গম্ভীরের অনুপস্থিতিতে দেখভাল করেন সহকারী কোচ রায়ান টেন ডসকাটে, ব্যাটিং কোচ সীতাংশু কোটাক এবং বোলিং কোচ মর্নি মর্কেল (Morne Morkel)। জল্পনা উঠেছিল, গম্ভীর যদি বেশিদিন পারিবারিক সমস্যায় আটকে যান তাহলে সাময়িকভাবে দায়িত্ব নেবেন ভিভিএস লক্ষ্মণ (VVS Laxman)।

আরও পড়ুন: শচীনের অনুরোধ শুনল ইসিবি, সিরিজে রইল পতৌদির নাম

২০ জুন শুরু হচ্ছে ইংল্যান্ড বনাম ভারতের পাঁচ টেস্টের সিরিজ। লিডসের হেডিংলির মাঠে প্রথম টেস্ট। রোহিত শর্মা এবং বিরাট কোহলি লাল বলের ক্রিকেট থেকে অবসর নেওয়ায় অনেকটাই আনকোরা দল নিয়ে ইংলিশ কন্ডিশনে গিয়েছে গৌতম গম্ভীরের ভারত। অধিনায়ক শুভমান গিল, যিনি নিজেই এখনও সিনিয়র নন। কার্যত গোটা ব্যাটিং অর্ডারের অভিজ্ঞতা কম।

এদিকে বোলিং বিভাগের মূল শক্তি অবশ্যই জসপ্রীত বুমরা। কিন্তু তাঁকে পাঁচ টেস্টের সব ক’টাতেই পাওয়ার সম্ভাবনা ক্ষীণ। কারণ বুমরা চোটপ্রবণ, সব ম্যাচে খেললে ফের চোটে পড়তে পারেন, যেমনটা হয়েছিল বর্ডার-গাভাসকর ট্রফির সময়। সিডনি টেস্টের শেষ ইনিংসে তিনি বলই করতে পারেননি। সবমিলিয়ে সামনে এক কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে শুভমান গিলদের জন্য।

দেখুন অন্য খবর:

Read More

Latest News

evos gaming

https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 DEPOBOS idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 poker situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80 WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast bandar togel neked