Sunday, February 15, 2026
HomeScrollদ্বিতীয়বার পাকিস্তানকে হারাতে ভারতের টার্গেট ১৭২
India Vs Pakistan

দ্বিতীয়বার পাকিস্তানকে হারাতে ভারতের টার্গেট ১৭২

মরুদেশে কি ভারতের বিজয়রথ থামাতে পারবেন আফ্রিদি, রাউফরা?

ওয়েব ডেস্ক: এশিয়া কাপের (Asia Cup 2025) গ্রুপ পর্যায়ে একবার ভারতের মুখোমুখি হয়েছিল পাকিস্তান (India Vs Pakistan)। বাইশ গজের সেই লড়াইয়ে পাক বাহিনীকে গোহারা হারিয়েছিল টিম ইন্ডিয়া। হয়েছিল নিঃশ্বব্দ সেলিব্রেশনও। তাতে আরও দৃঢ় হয়েছিল ‘মেন ইন ব্লু’র আত্মবিশ্বাস। এর প্রভাব যে একই টুর্নামেন্টের দ্বিতীয় সাক্ষাতেও পড়বে, তা আগে থেকেই আশা করা হয়েছিল। তবে তীব্র চাপ সামলে এই ম্যাচের শুরুতে ভাঙন আটকালেন পাক ব্যাটাররা। করলেন সম্মানজনক স্কোর।

সেই দুবাইয়ের মাঠ, সামনে সেই পাকিস্তান। তাই জয়ের সমীকরণ না বদলাতে এদিন টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন সূর্যকুমার যাদব। প্রথম দু’ওভারে দাপট দেখালেও তৃতীয় ওভারেই হার্দিকের বলে উইকেটের পিছনে ক্যাচ দিয়ে আউট হন ফখর জামান। তবে পাকিস্তানের তৃতীয় উইকেটের পার্টনারশিপ কিছুটা লম্বা চলে। প্রথম তিন ওভারে বেশ রান দেন বুমরা। ম্যাচের মাঝে পাকিস্তানকে দ্বিতীয় ধাক্কা দেন শিবম দুবে। আয়ুবকে আউট করেন তিনি। ১১০ রানে পাকিস্তানকে তৃতীয় ধাক্কা দেন কুলদীপ যাদব। ১১৫-র স্কোরে সেট ব্যাটার ফারহানকে আউট করে পাকিস্তানকে ফের ব্যাকফুটে ঠেলে দেন দুবে।

আরও পড়ুন: সৌরভ বা হরভজন নয়, BCCI প্রেসিডেন্টের দৌড়ে এবার নতুন মুখ!

শেষমেষ ২০ ওভারে পাকিস্তানের ইনিংস থামে ১৭১ রানে। সর্বোচ্চ ৫৮ রান করেন ওপেনার ফারহান। ২১ রান করেন আয়ুব, ১৫ করেন ফখর জামান, ১০ আসে তালাতের খাতায়। মহম্মদ নওয়াজ ২১ রান করে রান আউট হন। অধিনায়ক সলমন আঘা ১৭ রানা এবং ফাহিম আশরাফ ৮ বলে ২০ রান করে অপরাজিত থাকেন।

ভারতের হয়ে সর্বোচ্চ ২ উইকেট নেন শিবম দুবে। হার্দিক পান্ডিয়া নেন ১ উইকেট। কুলদীপ যাদবও মাত্র ১ উইকেট নেন এদিন। জসপ্রীত বুমরা, বরুণ চক্রবর্তী ও অক্ষর প্যাটেল এদিন কোনও উইকেট পেলেন না।

দেখুন আরও খবর:

Read More

Latest News

toto DEPOBOS https://valebasemetals.com/join-us/ evos gaming

slot gacor

https://www.demeral.com/it/podcast https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 WDBOS DEPOBOS