Wednesday, June 10, 2026
HomeScrollতারেক রহমানের শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি!
Bangladesh

তারেক রহমানের শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি!

তারেকের অনুষ্ঠানে যাবেন ভারতের প্রধানমন্ত্রী?

ওয়েব ডেস্ক : সম্প্রতি বাংলাদেশে (Bangladesh) হয়েছিল নির্বাচন। তার পরেই শুক্রবার হয় ফল ঘোষণা। সে দেশে এবার সরকার গঠন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী পার্টি বা বিএনপি (BNP)। আর প্রধনমন্ত্রীর পদে বসতে চলেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পুত্র তারেক রহমান (Tarique Rahman)। সূত্রের খবর, তাঁর শপথ গ্রহণ অনষ্ঠানে আমন্ত্রণ জানানো হতে পারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi)। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই অনুষ্ঠানে যাবেন ভারতের প্রধানমন্ত্রী?

শেখ হাসিনা সরকারের পতনের পরে বাংলাদেশ (Bangladesh) একপ্রকার চলে গিয়েছিল মৌলবাদীদের দখলে। ভারত বিরোধীতা থেকে সংখ্যালঘুদের হত্যার ঘটনা ঘটেছিল সে দেশে। সে সব কাটিয়ে এবার বাংলাদেশে সরকার গড়তে চলেছে বিএনপি। ফলে এবার এসব কী বন্ধ হবে? তা নিয়ে প্রশ্ন রয়েছে। দিল্লি-ঢাকার অতীতের উষ্ণ বন্ধুত্ব ফিরবে? এ নিয়েও প্রশ্ন রয়েছে। অন্যদিকে নির্বাচন জয়ের পর এক্স হ্যান্ডেলে তারেক রহমানকে বার্তা দিয়েছিলেন মোদি। সঙ্গে ফোন করে অভিনন্দনও জানিয়েছিলেন তিনি। পাল্টা তারেকের দলের তরফেও ভারতের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানানো হয়েছিল।

আরও খবর : মার্কিন যুক্তরাষ্ট্রে নিখোঁজ ভারতীয় ছাত্র! তদন্তে পুলিশ

প্রধানমন্ত্রী মোদি (Narendra Modi) সমাজমাধ্যমে লিখেছিলেন, “আমি বাংলাদেশে অনুষ্ঠিত সংসদীয় নির্বাচনে বিএনপিকে নির্ণায়ক বিজয়ের অভিমুখে নেতৃত্ব দেওয়ার জন্য জনাব তারেক রহমানকে (Tarique Rahman) আন্তরিক অভিনন্দন জানাই। এই ফলাফল আপনার নেতৃত্বের প্রতি বাংলাদেশের জনগণের আস্থার প্রতিফলন। ভারত একটি গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের পক্ষে তার সমর্থন অব্যাহত রাখবে। আমাদের বহুমাত্রিক সম্পর্ক আরও জোরদার করা এবং আমাদের অভিন্ন উন্নয়নের লক্ষ্যগুলি এগিয়ে নিয়ে যাওয়ার অভিপ্রায়ে আপনার সঙ্গে একযোগে কাজ করার প্রত্যাশা রাখছি।”

এর পরে বিএনপির (BNP) নির্বাচন সমন্বয় কমিটির প্রধান নজরুল ইসলাম খান সাংবাদিকদের সামনে বলেন, “আমাদের দল বিএনপির পক্ষ থেকে, আমরা প্রধানমন্ত্রী মোদিকে তার শুভেচ্ছার জন্য ধন্যবাদ জানাই। আমরা বিশ্বাস করি তারেক রহমানের নেতৃত্বে ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় হবে।” তার পরেই এবার শোনা যাচ্ছে, তারেক রহমানের শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হতে পারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor toto slot situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d