Tuesday, May 19, 2026
HomeScrollকংগ্রেস ঝড়ে ধুয়ে মুছে সাফ বিজেপি! কার দখলে তেলঙ্গানা পুরসভা?
Telangana Municipal Corporation Election Results

কংগ্রেস ঝড়ে ধুয়ে মুছে সাফ বিজেপি! কার দখলে তেলঙ্গানা পুরসভা?

কত আসনে এগিয়ে কংগ্রেস? কী হাল বিআরএস, বিজেপির?

ওয়েব ডেস্ক: চলছে তেলঙ্গানার পুরসভা নির্বাচনের (Telangana Municipal Corporation Election) ভোটগণনা। তবে এর মধ্যেই সেখানে কংগ্রেসের (Indian National Congress) জয়ের ছবিটা স্পষ্ট হয়েছে। গণনার প্রাথমিক ট্রেন্ডে শাসক-বিরোধী লড়াই দেখা গেলেও কিছুক্ষণ পরের হু হু করে এগোতে শুরু করে কংগ্রেস। ফলে একটু একটু করে পিছোতে শুরু করে ভারত রাষ্ট্র সমিতি (Bharat Rashtra Samithi) এবং বিজেপি (BJP)।

সরকারি হিসেবে এখনও পর্যন্ত প্রাপ্ত ওয়ার্ড ফলাফলের নিরিখে কংগ্রেস এগিয়ে রয়েছে ১১৮ আসনে। অন্যদিকে ভারত রাষ্ট্র সমিতির প্রার্থীরা এগিয়ে রয়েছেন ৫৮ আসনে। এদিকে বিজেপির প্রার্থীরা এগিয়ে রয়েছেন মাত্র ১৬ আসনে, অন্যান্যরা ১০ আসনে এগিয়ে রয়েছেন। তাই এখন তেলঙ্গানার পুরসভা যে কংগ্রেসের দখলেই যেতে চলেছে, তার একটা স্পষ্ট ইঙ্গিত মিলছে।

আরও পড়ুন: গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত BJP! পদ্ম পার্টি অফিসে চাঞ্চল্যকর পোস্টার! কী বলল তৃণমূল?

পুরসভা দখলের নিরিখে কংগ্রেস ইতিমধ্যেই নয়টি পুরসভায় জয় পেয়েছে। এগুলির মধ্যে রয়েছে নন্দিকোন্ডা, আশ্বরাওপেট, হালিয়া, নেরেডুচারলা, ডোর্নাকাল, সুলতানাবাদ, মারিপেডা, মন্ঠানি এবং ধর্মপুরী। অন্যদিকে, ভারত রাষ্ট্র সমিতি গাদ্দাপোতারাম, আইজা এবং থোররুর পুরসভায় জয় পেয়েছে। তবে গাদ্দাপোতারাম ও থোররুর ফলাফল নিয়ে এখনও ধোঁয়াশা কাটেনি। সেখানে কোনও দলই স্পষ্টভাবে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি বলে নির্বাচন কমিশন সূত্রে খবর।

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor idn poker toto slot MySlot188 toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot