Monday, July 6, 2026
HomeScrollহাসিনাহীন বাংলাদেশের প্রধান খালেদাপুত্র, কিন্তু বিজয় মিছিল নয়, বড় নির্দেশ তারেকের
Bangladesh Election

হাসিনাহীন বাংলাদেশের প্রধান খালেদাপুত্র, কিন্তু বিজয় মিছিল নয়, বড় নির্দেশ তারেকের

২০ বছর পরে ক্ষমতায় ফিরছে BNP, এই জয়ের অন্যতম কারিগর তারেক রহমান

ওয়েব ডেস্ক: বড় জয়ের পথে বিএনপি। ২১০ আসনেই এগিয়ে প্রয়াত খালেদা জিয়ার দল। ভোটগণনায় জামাত-ই-ইসালমিকে বহু পিছনে ফেলল BNP জোট। এখনও পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, ২৯৯ আসনের মধ্যে ২১০টিতে এগিয়ে প্রয়াত খালেদা জিয়ার দল। বাংলাদেশে দুই-তৃতীয়াংশ গরিষ্ঠতার পথে BNP। অন্যদিকে, ৭০টি আসনে এগিয়ে জামাত জোট। বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে একচেটিয়া দাপট দেখিয়েছে BNP। কিন্তু, তার পরেও কোনও বিজয় মিছিল করা হবে না দলের তরফে, নির্দেশ দিয়েছেন বিএনপি-র চেয়ারপার্সন তারেক রহমান (BNP Chairman Tarique Rahman)। পরিবর্তে শুক্রবার জুম্মার নমাজের পরে প্রার্থনা করার নির্দেশ দিয়েছেন তিনি। দলের তরফে শান্তিশৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দিয়েছেন তিনি।

১৭ বছরের নির্বাসন শেষে দেশে ফিরলেন, দেখলেন, জয় করলেন। শেখ হাসিনার টানা ১৫ বছর শাসন শেষের প্রায় দেড় বছর পর কুর্সির পথে BNP। এদিকে খালেদা জিয়ার পুত্র তারেক রহমান ঢাকা-১৭ এবং বগুড়া-৬, ২টি আসনেই বিপুল ভোটে এগিয়ে রয়েছেন। জামাতের সঙ্গে জোট বেঁধে লড়েও দাগ কাটতে পারেনি ন্যাশনাল সিটিজেন পার্টি বা NCP। বিএনপি ভোটে জিতলে বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হবেন খালেদা-পুত্র তারেক রহমান, আগেই দলের তরফে ঘোষণা করা হয়েছিল। প্রত্যাশিতভাবেই বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠনের পথে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ২৯৯ টি আসনের সংসদে ম্যাজিক ফিগার পেরিয়েছে খালেদা জিয়ার দল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুটি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নিজে। কোনও বিজয় মিছিল করা হবে না দলের তরফে, নির্দেশ দিয়েছেন বিএনপি-র চেয়ারপার্সন তারেক রহমান (BNP Chairman Tarique Rahman)।

আরও পড়ুন: গণনায় স্পষ্ট বাংলাদেশে সরকার গড়ছে BNP! খালেদা পুত্রকে শুভেচ্ছা বার্তা মোদির

২০ বছর পরে ক্ষমতায় ফিরছে বিএনপি।বিজয় মিছিল নয়, বড় নির্দেশ দিযেছেন তারেক। দলের তরফে, নির্দেশ দিয়েছেন বিএনপি-র চেয়ারপার্সন তারেক রহমান (BNP Chairman Tarique Rahman)। পরিবর্তে শুক্রবার জুম্মার নমাজের পরে প্রার্থনা করার নির্দেশ দিয়েছেন তিনি। দলের তরফে শান্তিশৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দিয়েছেন তিনি।শুক্রবার সকাল থেকেই উচ্ছ্বাস BNP শিবিরে। আনন্দের এই সময়ে কোনও অশান্তি যাতে না হয়, সেই প্রেক্ষাপটে তারেকের এই সিদ্ধান্ত, মনে করছে রাজনৈতিক মহল।ওয়াকিবহাল মহলের কথায়, কোনও অশান্তির ঘটনা এড়াতেই সম্ভবত এই পদক্ষেপ করেছেন BNP সুপ্রিমো। উল্লেখ্য, ফের বাংলাদেশে ক্ষমতায় ফিরতে চলেছে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দল BNP। আর এই জয়ের অন্যতম কারিগর তাঁর ছেলে তারেক রহমান।

শুক্রবার সাতসকালেই বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদি আমিন সাংবাদিক সম্মেলনে বলেছেন, “আমরা দুই-তৃতীয়াংশেরও বেশি আসন জিতে সরকার গঠনের ব্যাপারে আত্মবিশ্বাসী।বাংলাদেশে সরকার গড়বে বিএনপি। ইতিমধ্যেই শুভেচ্ছাবার্তার ঢল নেমেছে। শুক্রবার সকালে সমাজমাধ্যমে এক পোস্টে অভিনন্দন জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। তিনি লেখেন, “আমি বাংলাদেশে অনুষ্ঠিত সংসদীয় নির্বাচনে বিএনপিকে নির্ণায়ক বিজয়ের অভিমুখে নেতৃত্ব দেওয়ার জন্য জনাব তারেক রহমানকে (Tarique Rahman) আন্তরিক অভিনন্দন জানাই।আমাদের বহুমাত্রিক সম্পর্ক আরও জোরদার করা এবং আমাদের অভিন্ন উন্নয়নের লক্ষ্যগুলি এগিয়ে নিয়ে যাওয়ার অভিপ্রায়ে আপনার সঙ্গে একযোগে কাজ করার প্রত্যাশা রাখছি।” শুভেচ্ছা এসেছে পাকিস্তান থেকেও।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT