HomeScrollগোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত BJP! পদ্ম পার্টি অফিসে চাঞ্চল্যকর পোস্টার! কী বলল তৃণমূল?
AITC

গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত BJP! পদ্ম পার্টি অফিসে চাঞ্চল্যকর পোস্টার! কী বলল তৃণমূল?

বিজেপি বিধায়কের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে পোস্টার পড়ল বিজেপিরই কার্যালয়ে

ওয়েব ডেস্ক: বিধানসভা নির্বাচনের (Assembly Election 2026) আগেই গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে অস্বস্তিতে বিজেপি (BJP)। পশ্চিম মেদিনীপুরের (Paschim Medinipur) ঘাটালের (Ghatal) বিজেপি বিধায়ক শীতল কপাটের (Sital Kapat) বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে পোস্টার (Poster Controversy) পড়ল বিজেপিরই কার্যালয়ে। এই ঘটনাকে কেন্দ্র করে পদ্ম শিবিরকে নিশানা করে তুলোধনা করল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস (AITC)।

তৃণমূলের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে করা পোস্টে লেখা হয়েছে, ‘অন ক্যামেরা: না খায়ুঙ্গা, না খানে দুঙ্গা। অফ-ক্যামেরা: খায়ুঙ্গা অর খানে দুঙ্গা’, অর্থাৎ, ‘ক্যামেরার সামনে- না খাবো, না খেতে দেবো আর ক্যামেরার পিছনে খাবো আর খেতেই দেবো’।

আরও পড়ুন: মহুয়া-প্রশান্ত কিশোরের ভুয়ো চ্যাট ভাইরাল, অভিযুক্ত ধরতে গিয়ে কেন বিপাকে বাংলার পুলিশ? চাঞ্চল্যকর বক্তব্য নয়ডা পুলিশের

এর পাশাপাশি পোস্টে দাবি করা হয়, বিজেপির ঘাটাল বিধায়ক শীতল কপাটের বিরুদ্ধে ‘মদের লাইসেন্স ও চাকরির প্রতিশ্রুতি দিয়ে কোটি কোটি টাকা আত্মসাৎ’-এর অভিযোগে পোস্টার বিজেপি কার্যালয়েই দেখা গিয়েছে এবং তা নাকি বিজেপি কর্মীরাই লাগিয়েছেন। তৃণমূলের বক্তব্য, বিজেপি নেতারা ‘অবৈধ চুক্তিতে জড়িয়ে পড়েছেন’ এবং এখন নিজেদের মধ্যেই দ্বন্দ্বে লিপ্ত।

উল্লেখ্য, মঙ্গলবার ঘাটালের বিজেপি কার্যালয়ে একাধিক পোস্টার নজরে আসে। পোস্টারগুলিতে শীতল কপাটের বিরুদ্ধে দুর্নীতি এবং তৃণমূলের সঙ্গে ‘সেটিং’-এর অভিযোগ তোলা হয়। যদিও কে বা কারা পোস্টারগুলি লাগিয়েছে তা এখনও স্পষ্ট নয়। পোস্টারের নীচে লেখা ছিল, ‘আদি বিজেপি লড়াকু কর্মী-সমর্থক’।

দেখুন আরও খবর:

[youtube-feed feed=1]
Read More

Latest News