Wednesday, July 1, 2026
HomeScroll‘ভালোবাসা দীর্ঘজীবী হোক!’ প্রথমবার প্রেম দিবসের শুভেচ্ছা জানিয়ে কী লিখলেন মুখ্যমন্ত্রী?
Mamata Banerjee

‘ভালোবাসা দীর্ঘজীবী হোক!’ প্রথমবার প্রেম দিবসের শুভেচ্ছা জানিয়ে কী লিখলেন মুখ্যমন্ত্রী?

রবীন্দ্র সঙ্গীত থেকে উদ্ধৃত করে প্রেমের বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা: আজ ভ্যালেন্টাইন্স ডে (Valentine’s Day), প্রেম দিবস। আর ভালোবাসার এই বিশেষ দিনে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রবীন্দ্র কাব্যের মাধ্যমে ভালোবাসা ছড়িয়ে দিলেন মুখ্যমন্ত্রী। এই প্রথমবার ভ্যালেন্টাইন্স ডে’র দিন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নিজের অনুভূতি ব্যক্ত করলেন তিনি। সেই সঙ্গে লিখলেন, ‘ভালোবাসা দীর্ঘজীবী হোক!’

বাঙালির জীবনে রবীন্দ্রনাথ ঠাকুর এমনিতেই গুরুত্বপূর্ণ। যেকোনও উৎসব-পার্বণে রবী স্মরণে বাঙালি মেতে ওঠে রাবীন্দ্রিক আবেগে। ভালোবাসার এই দিনে তাই রবী ঠাকুরকেই মনে করলেন মুখ্যমন্ত্রী। রবীন্দ্র সঙ্গীত থেকে একজোড়া লাইন উদ্ধৃত করে নিজের শুভেচ্ছাবার্তায় মমতা লেখেন, ‘তোমারেই যেন ভালোবাসিয়াছি শত রূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার’।

আরও পড়ুন: পুলওয়ামার শহীদদের ‘স্যালুট’ মমতার! ‘ব্ল্যাক ডে’তে কী বার্তা দিলেন প্রধানমন্ত্রী?

শুধু তাই নয়, একই পোস্টে এই দিনটির ব্যাখ্যাও দিয়েছেন মমতা। মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘ভালোবাসার এই গভীরতাই আমাকে মানুষের জন্য পথে নামা এবং এই যাত্রাকে এগিয়ে নিয়ে গিয়েছে। ভালোবাসা মানুষকে সমস্ত ঝড়ঝাপটা সামলাতে শেখায়, ধৈর্যশীল করে তোলে এবং ন্যায়বিচার, সম্মান বজায় রাখার জন্য লড়তে শেখায়।’ সবশেষে তিনি লিখেছেন, ‘হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে’। তার পর আবার লিখেছেন ‘ভালোবাসা দীর্ঘজীবী হোক!’

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO