Wednesday, July 1, 2026
HomeScrollযুবসাথীর সঙ্গে ফর্ম ফিলাপ করা যাবে লক্ষ্মীর ভাণ্ডারেও
Lakshmi Bhandar

যুবসাথীর সঙ্গে ফর্ম ফিলাপ করা যাবে লক্ষ্মীর ভাণ্ডারেও

সরাসরি আবেদনপত্র জমা দিতে পারবেন নতুন আবেদনকারীরা

কলকাতা: যুবসাথী প্রকল্পের (Yuva Sathi) পাশাপাশি এবার লক্ষ্মীর ভাণ্ডারের (Laksmi r Bhandar) নতুন আবেদনও গ্রহণ করবে রাজ্য সরকার। ১৫ ফেব্রুয়ারি থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত (সরকারি ছুটি ব্যতীত) রাজ্যের প্রতিটি বিধানসভা কেন্দ্রে বিশেষ ক্যাম্প আয়োজন করা হবে। সেখানেই সরাসরি আবেদনপত্র জমা দিতে পারবেন নতুন আবেদনকারীরা।

রাজ্য সরকার ইতিমধ্যেই জানিয়েছে, এই ক্যাম্পগুলিতে যুবসাথী প্রকল্প ছাড়াও খেতমজুরদের বার্ষিক ৪ হাজার টাকার আর্থিক সহায়তা এবং কৃষকদের সেচের জল ব্যবহারের জন্য নির্ধারিত জলকর মকুবের আবেদনও নেওয়া হবে। সম্প্রতি বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, লক্ষ্মীর ভাণ্ডারের নতুন আবেদনও একই ক্যাম্পে গ্রহণ করা হবে।

আরও পড়ুন: SIR শুনানিতে গরহাজির ৬ লক্ষ, বাদ যেতে পারে ৮০ লক্ষের বেশি নাম!

বর্তমানে রাজ্যের প্রায় ২.৪২ কোটি মহিলা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আওতায় আর্থিক সহায়তা পাচ্ছেন। আবেদনের ভিত্তিতে আরও ২০.৬২ লক্ষ মহিলাকে নতুনভাবে অন্তর্ভুক্ত করা হয়েছে। সদ্য পেশ হওয়া অন্তর্বর্তী বাজেটে এই প্রকল্পে অনুদানের পরিমাণ বৃদ্ধি করা হয়েছে। ফলে সাধারণ শ্রেণির উপভোক্তারা মাসে ১ হাজার টাকার পরিবর্তে ১ হাজার ৫০০ টাকা এবং এসসি ও এসটি শ্রেণিভুক্ত মহিলারা ১ হাজার ২০০ টাকার পরিবর্তে ১ হাজার ৭০০ টাকা করে পাবেন। লক্ষ্মীর ভাণ্ডারে নতুন আবেদন করতে হলে আধার কার্ড, জাতিগত শংসাপত্র, ব্যাঙ্ক পাসবইয়ের প্রথম পাতার জেরক্স ও পাসপোর্ট সাইজ ছবি জমা দিতে হবে।

অন্যদিকে, যুবসাথী প্রকল্প ঘোষণা হওয়ার পর এই প্রথমবার আবেদন গ্রহণ করা হচ্ছে। ২১ থেকে ৪০ বছর বয়সী বেকার যুবক-যুবতীরা আবেদন করতে পারবেন। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ। আবেদনকারী কোনও শিক্ষা সংক্রান্ত স্কলারশিপ পেয়ে থাকলেও আবেদন করতে বাধা নেই। নির্বাচিত হলে মাসে ১ হাজার ৫০০ টাকা করে সর্বাধিক পাঁচ বছর পর্যন্ত আর্থিক সহায়তা মিলবে।

যুবসাথীর আবেদনের ক্ষেত্রে আধার কার্ড, জাতিগত শংসাপত্র, ব্যাঙ্ক পাসবইয়ের প্রথম পাতার জেরক্স, মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের জেরক্স এবং দুই কপি পাসপোর্ট সাইজ ছবি জমা দিতে হবে। নিজ নিজ বিধানসভা কেন্দ্রের নির্দিষ্ট ক্যাম্পে গিয়েই আবেদন করা যাবে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO