Saturday, April 4, 2026
HomeScrollমুম্বইতে পিলার দুর্ঘটনায় অটোয় থাকা যাত্রীর মৃত্যু, আশঙ্কাজনক আরও তিন
Metro Pillar collapsed

মুম্বইতে পিলার দুর্ঘটনায় অটোয় থাকা যাত্রীর মৃত্যু, আশঙ্কাজনক আরও তিন

মৃতের পরিবারকে ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ, আহতদের খরচ বহন করবে মহারাষ্ট্র সরকার

ওয়েবডেস্ক– মুম্বইতে (Mumbai)  নির্মীয়মাণ মেট্রোর পিলার (Metro pillar) একাংশ ভেঙে মৃত্যু হল একজনের, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আরও কয়েকজন। শনিবার দুপুরে মুম্বইয়ের মুলুন্দ এলাকায় হঠাৎ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে মেট্রোর নির্মীয়মাণ মান পিলারের একাংশ। সেই সময় রাস্তা যাত্রী দিয়ে যাচ্ছিল একটি অটো। পিলারের একাংশ ভেঙে পড়ে অটোর উপরে।

আকস্মিক দুর্ঘটনায় অটোটি একদম দুমড়েমুচড়ে গিয়েছে। একটি গাড়িও ধবংস্তূপের নীচে আটকে পড়ে। শনিবার দুপুর ১২ টা ২০ নাগাদ মুম্বইয়ের ব্যস্ততম এলবিএস রোডে দুর্ঘটনাটি ঘটে। সেই সময় মেট্রোর পিলারে ঢালাইয়ের কাজ চলছিল। আচমকাই সিমেন্টের একটি বড় স্ল্যাব ভেঙে থেকে সরাসরি চলমান অটোর উপরে ভেঙে পড়ে। অটোটি একদম পিষে যায়, আর তার পাশে থাকা গাড়িটিও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। খবর পাওয়া মাত্রই দুর্ঘটনাস্থলে আসে দমকল, স্থানীয় পুলিশ ও অ্যাম্বুলেন্স।

আরও পড়ুন-  সুপ্রিম কোর্টের কড়া মন্তব্যে ‘চিলিং ইফেক্ট’, জামিন মামলার বেঞ্চ থেকে সরে দাঁড়ানোর আর্জি এলাহাবাদ হাইকোর্টে

ধ্বংসস্তূপ সরিয়ে আহতদের উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে দুর্ভাগ্যবশত, অটোতে থাকা এক যাত্রীর মৃত্যু হয়েছে। এখনও তার পরিচয় জানা যায়নি। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ এই ঘটনায় গভীর শোকজ্ঞাপন করেছেন। অবিলম্বে ঘটনার উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন। মুখ্যমন্ত্রীর দফতর থেকে জানানো হয়েছে যে মৃতের পরিবারকে ৫ লক্ষ টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে। আহতদের চিকিৎসার সমস্ত খরচ বহন করবে রাজ্য সরকার।

সমস্ত পরিস্থিতির দিকে নজর রাখছে মুম্বই মেট্রোপলিটান রিজিয়ন ডেভেলপমেন্ট অথরিটি (MMRDA)। প্রশ্নের মুখে মেট্রো প্রকল্পের নিরাপত্তা। ব্যস্ত রাস্তায় কীভাবে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে প্রশাসন।

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot slot gacor