Tuesday, August 18, 2026
HomeScrollদিল্লিতে ঐতিহাসিক রদবদল, সাউথ ব্লক ছাড়ছে প্রতিরক্ষা মন্ত্রক! নতুন ঠিকানা কর্তব্য ভবন-II
Defense Ministry

দিল্লিতে ঐতিহাসিক রদবদল, সাউথ ব্লক ছাড়ছে প্রতিরক্ষা মন্ত্রক! নতুন ঠিকানা কর্তব্য ভবন-II

প্রায় ১০০ বছর ধরে ভারতের প্রতিরক্ষা ব্যবস্থার স্নায়ুকেন্দ্র ছিল এই ভবন

নয়াদিল্লি: নয়াদিল্লির (New Delhi) রাইসিনা হিলের (Raisina Hill) মাথায় দাঁড়িয়ে থাকা সাউথ ব্লক। লাল-হলুদ বেলেপাথরের ঐতিহ্যবাহী সেই ইমারত, প্রায় ১০০ বছর ধরে ভারতের প্রতিরক্ষা ব্যবস্থার স্নায়ুকেন্দ্র। ১৯৩১ সালে ব্রিটিশ আর্কিটেক দ্বারা তৈরি এই ভবন স্বাধীনতার পর থেকে দেশের একাধিক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী। ১৯৭১-এর যুদ্ধ থেকে সাম্প্রতিক ‘অপারেশন সিঁদুর’ (Operation Sindoor) সব ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ সামরিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে এখান থেকেই।

তবে সেই ইতিহাসে এবার বড় বদল। প্রায় আট দশক পর সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় যাচ্ছে প্রতিরক্ষা মন্ত্রক। কেন্দ্রীয় সরকারের সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে মন্ত্রকের দফতর স্থানান্তরিত হচ্ছে কর্তব্য ভবন-II-এ। ইতিমধ্যেই ধাপে ধাপে শুরু হয়েছে এই স্থানান্তর প্রক্রিয়া, যা আগামী দুই থেকে তিন মাসের মধ্যে সম্পূর্ণ হবে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: ছেলেকে বাঁচাতে ‘নরবলি’! তান্ত্রিকের প্ররোচনায় মেয়েকেই খুন, হাজারিবাগে শিউরে ওঠার ঘটনা

এতদিন সাউথ ব্লকে প্রতিরক্ষা মন্ত্রীর দফতর, সেনা ও নৌবাহিনীর প্রধানদের কার্যালয়, মিলিটারি সেক্রেটারি শাখা, অ্যাডজুট্যান্ট জেনারেল শাখা-সহ একাধিক গুরুত্বপূর্ণ বিভাগ কাজ করত। ১০০-রও বেশি দফতর ছিল এই ভবনে। এখন সেই সব দফতরই আধুনিক পরিকাঠামোসমৃদ্ধ নতুন ভবনে স্থানান্তরিত হচ্ছে। সেনার স্ট্র্যাটেজিক কমিউনিকেশন ইউনিট যাবে থল সেনা ভবনে, নৌবাহিনীর দফতর উঠবে নৌ সেনা ভবনে।

পরিবর্তনের ছাপ ইতিমধ্যেই পড়েছে সাউথ ব্লকের চেনা পরিবেশে। একসময় যেখানে নীরবতা আর শৃঙ্খলার আবহ ছিল, সেখানে এখন প্যাকিং বাক্স, সরঞ্জাম ও কর্মীদের ব্যস্ততা। গুরুত্বপূর্ণ নথি, মানচিত্র, ইলেকট্রনিক যন্ত্রপাতি, সবই ধাপে ধাপে সরানো হচ্ছে নতুন ঠিকানায়। যদিও প্রশাসনিক কাজকর্মে যাতে কোনও ব্যাঘাত না ঘটে, সে দিকেও কড়া নজর রাখা হচ্ছে।

সরকারি সূত্রের দাবি, আধুনিক ও পরিবেশবান্ধব পরিকাঠামোয় কাজের গতি ও সমন্বয় আরও বাড়বে। তবে অনেকের কাছেই সাউথ ব্লক শুধু একটি দফতর নয়, বরং স্মৃতি ও ঐতিহ্যের প্রতীক। স্থানান্তরের পর সাউথ ব্লককে জাদুঘরে রূপান্তরিত করার পরিকল্পনা রয়েছে। ‘যুগ যুগীন ভারত’ জাতীয় জাদুঘরের অংশ হিসেবে এটি সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হবে। ঐতিহ্য ও আধুনিকতার এই সেতুবন্ধনই এখন দিল্লির প্রশাসনিক মানচিত্রে নতুন অধ্যায়ের সূচনা করছে।

[youtube-feed feed=1]
Read More

Latest News

JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot poker idn poker situs slot gacor situs toto AMANAHTOTO https://mybett188.com toto permata888 nobu99 situs slot gacor link slot gacor Depo 5k situsgacor