HomeScrollছেলেকে বাঁচাতে ‘নরবলি’! তান্ত্রিকের প্ররোচনায় মেয়েকেই খুন, হাজারিবাগে শিউরে ওঠার ঘটনা
Jharkhand

ছেলেকে বাঁচাতে ‘নরবলি’! তান্ত্রিকের প্ররোচনায় মেয়েকেই খুন, হাজারিবাগে শিউরে ওঠার ঘটনা

তান্ত্রিক-সহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ

ওয়েব ডেস্ক : অন্ধবিশ্বাস (Superstition) আর তান্ত্রিকের প্ররোচনায় ঘটে গেল শিউরে ওঠার মতো অপরাধ। ঝাড়খণ্ডের (Jharkhand) হাজারিবাগে নিজের ছেলেকে বাঁচাতে গিয়ে মা-ই খুন (Murder) করলেন তাঁর ১৩ বছরের মেয়েকে! এমনই চাঞ্চল্যকর অভিযোগ সামনে এসেছে। ঘটনায় ইতিমধ্যেই তান্ত্রিক-সহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই মহিলার ছেলে বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিল। ছেলের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উদ্বেগে ভুগছিলেন তিনি। সেই সময়ই গ্রামের এক মহিলা তান্ত্রিকের সঙ্গে যোগাযোগ করেন তিনি। অভিযোগ, ওই তান্ত্রিক বলে, শিশুটিকে সুস্থ করতে ‘নরবলি’ দিতে হবে। তার জন্য লাগবে প্রয়োজন একটি নাবালিকার রক্ত।

আরও খবর : পাঁচ বছরে বিদেশে মৃত্যু হয়েছে ৩৭ হাজারের বেশি ভারতীয় শ্রমিকের!

এই কথাতেই বিশ্বাস করে চরম সিদ্ধান্ত নেন ওই মহিলা। অভিযোগ, নিজের প্রেমিকের সাহায্যে তিনি তাঁর কিশোরী মেয়েকে জোর করে নিয়ে যান তান্ত্রিকের কাছে। সেখানে তান্ত্রিক নাবালিকার গোপনাঙ্গে একটি লাঠি ঢোকান এবং যুবতীর প্রেমিক নাবালিকার মাথা হাঁড়িকাঠে রেখে বলি দেন। ঘটনার নিষ্ঠুরতায় হতবাক তদন্তকারীরাও।

অভিযোগ, ঘটনার পর দেহটি ফেলে রেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তিনজনই। পরে খবর পেয়ে পুলিশ (Police) পৌঁছে তদন্ত শুরু করে। এর পরেই তিন অভিযুক্তদের গ্রেফতার করে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে খুন-সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। জানা গিয়েছে, মহিলার প্রেমিকের বিরুদ্ধে আগেও খুনের অভিযোগ ছিল। তবে এই ঘটনায় এলাকায় আতঙ্কের সৃষ্টি করেছে।

দেখুন অন্য খবর :

[youtube-feed feed=1]
Read More

Latest News