Tuesday, July 21, 2026
HomeScrollপাঁচ বছরে বিদেশে মৃত্যু হয়েছে ৩৭ হাজারের বেশি ভারতীয় শ্রমিকের!
Indian Workers

পাঁচ বছরে বিদেশে মৃত্যু হয়েছে ৩৭ হাজারের বেশি ভারতীয় শ্রমিকের!

চাঞ্চল্যকর তথ্য সামনে আনলেন কীর্তি বর্ধন সিং

[h_news]

ওয়েব ডেস্ক : বিদেশে কর্মরত বহু ভারতীয় শ্রমিকের (Indian Workers) মৃত্যু হয়েছে গত কয়েক বছরে। প্রতিদিন সেই সংখ্যা অন্তত ২০ জন। জানা যাচ্ছে, এর বেশিরভাগ ঘটনা ঘটেছে পশ্চিম এশিয়ায় (West Asia)। এমনই এক চাঞ্চল্যকর তথ্য সামনে আনল বিদেশ মন্ত্রক।

জানা যাচ্ছে, এ নিয়ে সংসদে লিখিত প্রশ্ন করেছিলেন বিরোধীরা। সেই প্রশ্নের জবাবে বিদেশ মন্ত্রকের প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং (Kirti Vardhan Singh) এমনই চাঞ্চল্যকর তথ্য পেশ করেছেন। তিনি জানিয়েছেন, ২০২১ সালে থেকে ২০২৫ সাল পর্যন্ত বিদেশে প্রাণ হারিয়েছেন ৩৭৭৪০ জন ভারতীয় শ্রমিক। এই বছরগুলির মধ্যে সব থেকে বেশি মৃত্যু হয়েছে ২০২১ সালে। সে বছর বিদেশে প্রাণ হারিয়েছেন ৮২৩৪ শ্রমিক। ২০২২-এ সেই সংখ্যা হল ৬৬১৪। ২০২৩ সালে মৃত্যুর সংখ্যা ৭৯২১। ২০২৪ সালে ৭৭৪৭। ২০২৫ সালে সেই সংখ্যা হল ৭৮৫৪।

আরও খবর : রাজ্যসভায় বড় ধাক্কা রাঘব চাড্ডার, ডেপুটি লিডারকে পদ থেকে সরাল আপ

কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর দেওয়া তথ্য বলছে, পশ্চিম এশিয়ায় বেশিরভাগ মৃত্যুর ঘটনাগুলি ঘটেছে। ভারতীয় শ্রমিক সব থেকে বেশি প্রাণ হারিয়েছেন আরব আমিরশাহীতে (United Arab Emirates)। সেই সংখ্যা হল ১২ হাজার ৩৮০। সৌদি আরবে সেই সংখ্যা হল ১১ হাজার ৭৫৭ জন। এছাড়া এই কয়েক বছরে কর্মক্ষেত্রে হেনস্তার প্রায় ৮১ অভিযোগ ভারতীয় হাইকমিশনে জমা পড়েছে বলেও তথ্যে উঠে এসেছে। সব থেকে বেশি আরব আমিরশাহী থেকে অভিযোগ সামনে এসেছে। তার পর রয়েছে কুয়েত ও সৌদি।

কমনওয়েলথ মানবাধিকার সংগঠনের রিপোর্ট বলছে, ২০১২ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত মধ্যেপ্রাচ্যে প্রতিদিন ১০ জন করে ভারতীয় শ্রমিক (Indian Workers) প্রাণ হারিয়েছেন। ২০২১ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত সেই সংখ্যা ১৮। অন্যান্য দেশ মেলালে সেই সংখ্যা ২০। প্রশ্ন হচ্ছে, এত মৃত্যুর পরেও কেন ব্যবস্থা নেওয়া হল না ভারত সরকারের তরফে? তবে এ নিয়ে কীর্তি বর্ধন সিং বলেছেন, ভারতীয় শ্রমিকদের স্বার্থরক্ষার জন্য অন্যান্য দেশের সঙ্গে শ্রম ও জনশক্তি সহযোগিতা বিষয়ক একটি সমঝোতা স্বাক্ষর করেছে ভারত সরকার।

দেখুন অন্য খবর :

[youtube-feed feed=1]
Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot nobu99