Thursday, May 21, 2026
HomeScrollকালিয়াচক-কাণ্ডে ‘অ্যাকশন’ মুডে NIA, দিল্লি থেকে কলকাতায় এসেই বৈঠক এনআই আইজি'র!
Kaliachak NIA Investigation

কালিয়াচক-কাণ্ডে ‘অ্যাকশন’ মুডে NIA, দিল্লি থেকে কলকাতায় এসেই বৈঠক এনআই আইজি’র!

মোথাবাড়ি তদন্তে তৎপর NIA, নিউটাউন দফতরে আইজি সোনিয়া সিং

কলকাতা: মালদহের মোথাবাড়ির ঘটনার তদন্তে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ (Kaliachak NIA Investigation)। তদন্ত কোন পথে এগোবে দিল্লি থেকে কলকাতায় এসেই বৈঠক এনআইএ আইজি’র! NIA টিমের নেতৃত্বে মনিপুর থেকে এসেছেন এসপি পদমর্যাদার এক আধিকারিক। ১৫ সদস্যের টিম মোথাবাড়ির তদন্ত করবে। দলে রয়েছে ডিএসপি, ইন্সপেক্টর, সাব ইন্সপেক্টর পদমর্যাদার আধিকারিক। ইতিমধ্যেই গৌহাটি থেকে কলকাতায় এনআইএ-র আইজি সোনিয়া সিং (NIA IG Sonia Singh)।মোথাবাড়ির ঘটনার তদন্তের তদারকিতে থাকবেন তিনি। তদন্তের স্বার্থে মালদা তেও যেতে পারেন আইজি।

শীর্ষ আদালত বৃহস্পতিবার সকালেই নির্দেশ দিয়েছিল, মালদহের কাণ্ডের তদন্ত সিবিআই বা এনআইএ-কে দিয়ে করাতে হবে। তার পর নির্বাচন কমিশন ঠিক করেছে, তদন্ত করবে এনআইএ।বৃহস্পতিবার রাতেই স্পষ্ট হয়ে যায়, তদন্তভার যাচ্ছে এনআইএ-এর হাতে।সূত্রের খবর, শুক্রবার সকালেই দিল্লি থেকে কলকাতায় এসেছেন এনআই আইজি। ইতিমধ্যেই জানা গিয়েছে, সকালবেলা ডিআইজি’র নেতৃত্বে মালদা কালিয়াচক রওনা দিয়েছে এনআইএ-র দল। তার আগেই প্রতিনিধি দলের সদস্যদেরসঙ্গে এই নিয়ে বৈঠক করছেন বলেই সূত্রের খবর। তদন্তভার কীভাবে এগিয়ে নিয়ে যাবে সেই সমস্ত বিষয় নিয়ে তিনি নির্দেশ দেবেন বলে খবর। ডিআইজি’র নেতৃত্বে আজ ঘটনাস্থলে যাচ্ছে এনআইএ টিম। প্রথমে ঘটনাস্থলে গিয়ে অনুসন্ধান চালাবেন তাঁরা, সূত্রের খবর তেমনটাই। জানা গিয়েছে, অনুসন্ধানের পর প্রাথমিক অনুসন্ধান রিপোর্ট দেবে নির্বাচন কমিশনকে।

আরও পড়ুন: মোথাবাড়ি কাণ্ডে গ্রেফতার মিম নেতা, কী বললেন কে জয়রামন, এডিজি উত্তরবঙ্গ?

মালদহের মোথাবাড়ি এলাকার সাম্প্রতিক ঘটনার তদন্তভার হাতে নেওয়ার পরই তৎপরতা বাড়াল এনআইএ। আজ নিউটাউনের এনআইএ দপ্তরে পৌঁছলেন আইজি সোনিয়া সিং। সূত্রের খবর, মোথাবাড়ি কাণ্ডে বিস্ফোরক বা অন্য কোনও বড় ষড়যন্ত্রের সূত্র খুঁজতে ইতিমধ্যেই কোমর বেঁধে নেমেছে কেন্দ্রীয় গোয়েন্দারা। কালিয়াচকের ঘটনাকে ঘিরে শুরু থেকেই কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। অন্যদিকে, তদন্তের সমান্তরালে চলছিল পুলিশের তল্লাশি অভিযান। শুক্রবার সকালে গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে CID West Bengal এবং স্থানীয় থানার যৌথ উদ্যোগে বাগডোগরা বিমানবন্দরে অভিযান চালানো হয়। সেখান থেকেই ধরা পড়েন মোফাক্কেরুল ইসলাম নামে এক আইনজীবী। তদন্তকারী সংস্থার দাবি, এই ঘটনার সঙ্গে তাঁর যোগসূত্র গুরুত্বপূর্ণ। ধৃতকে মালদায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদের প্রস্তুতি চলছে।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor idn poker toto slot MySlot188 toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot