HomeScroll‘রামায়ণ’-এর হাইভোল্টেজ টিজারে কাঁপছে বলিউড, প্রথম ঝলকেই বড় চমক
Ramayana Teaser

‘রামায়ণ’-এর হাইভোল্টেজ টিজারে কাঁপছে বলিউড, প্রথম ঝলকেই বড় চমক

প্রকাশ্যে রাম রূপে রামায়ণের টিজার, হরধনু হাতে ‘রাম’ রণবীর

ওয়েব ডেস্ক: হনুমান জয়ন্তীতে রঘুনন্দন বেশে চমক দিলেন রণবীর কাপুর (Ranbir Kapoor)। নীতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’-এর প্রথম ঝলকে চমক দিল।মুক্তি পেল রণবীর কাপুর অভিনীত ‘রামায়ণ’-এর টিজার (Ramayana Teaser)। হরধনু হাতে ‘রাম’ রণবীর, ‘রামায়ণ’-এর হাইভোল্টেজ টিজারে কাঁপছে বলিউড। এই চরিত্রটি তৈরি করতে প্রায় তিন বছর ধরে নিজেকে তিল তিল করে গড়ে তুলেছিলেন রণবীর। মদ্যপান থেকে মাংস ভক্ষণও বাদ দিয়েছিলেন অভিনেতা। তাই অনুরাগীরাও রামের ভূমিকায় রণবীরকে দেখার জন্য প্রথম দিন থেকেই মুখিয়ে ছিলেন বলা চলে। অবশেষে অপেক্ষার অবসান। ভারতীয় সিনেমার ইতিহাসে রণবীর কাপুর, সাই পল্লবী, যশ অভিনীত ‘রামায়ণ’ যে স্মরণীয় হয়ে থাকতে চলেছে, সেটা এহেন হাইভোল্টেজ টিজারেই স্পষ্ট।

টিজারে রণবীরের লুকে বড় চমক। কাঁধ পর্যন্ত লম্বা চুল। কপালে রাজতিলক। গেরুয়া বসন। রামের অবতারে একপ্রকার ছক্কা হাঁকালেন রণবীর। আসলে রণবীরের ‘রাম’ অবতার নিয়ে বরাবর কৌতূহল বিরাজ করেছে দর্শক-অনুরাগীদের মনে। বিশেষ করে ‘অ্যানিম্যাল’-এর মতো উগ্র পৌরুষের ছবি করার পর একেবারে বিপরীতধর্মী চরিত্র রঘুনন্দনের ভূমিকায় তাঁর অভিনয় করা নিয়ে আপত্তি উঠেছিল ইন্ডাস্ট্রির অন্দরমহল থেকেও। এবার রঘুনন্দন বেশে যেন সেসব নিন্দুক, সমালোচকদেরই যোগ্য জবাব ছুঁড়়লেন কাপুরনন্দন!

আরও পড়ুন:মাথায় ঘোমটা দিয়ে বাসন মাজছেন প্রিয়ঙ্কা

দর্শক, অনুরাগীদের ভবিষ্যদ্বাণী, ‘এই সিনেমা হাজার কোটির গণ্ডি পেরবে।’ কেউ বা আবার রণবীর সিংয়ের ‘ধুরন্ধর’ ফ্র্যাঞ্চাইজিকে টেক্কা দেওয়ার ভবিষ্যদ্বাণী করলেন।যদিও টিজারে সীতার লুকে সাই পল্লবীর ঝলক প্রকাশ্যে আসেনি।তবে ঝলকের একেবারে অন্তিমলগ্নে স্নিগ্ধরূপে দেখা গেল দক্ষিণী নায়িকাকে। এদিকে ‘রাবণ’ অবতারে ‘কেজিএফ’ স্টার যশকে দেখার জন্যেও মুখিয়ে ছিলেন অনুরাগীরা। তবে সেই কৌতূহল জিইয়ে রাখলেন নির্মাতারা।

[youtube-feed feed=1]
Read More

Latest News