Thursday, April 9, 2026
HomeScrollকাগজে-কলমে এগিয়ে ভারত, মেগা-ম্যাচ জিতে পরিসংখ্যান বদলাতে পারবে দক্ষিণ আফ্রিকা?
India Vs South Africa

কাগজে-কলমে এগিয়ে ভারত, মেগা-ম্যাচ জিতে পরিসংখ্যান বদলাতে পারবে দক্ষিণ আফ্রিকা?

গত বিশ্বকাপ ফাইনালের ‘রিপিট টেলিকাস্ট’ দেখবে আহমেদাবাদ!

ওয়েব ডেস্ক: গত বিশ্বকাপ ফাইনালের ‘রিপিট টেলিকাস্ট’ হতে চলেছে এই বিশ্বকাপের ‘সুপার-৮’-এ। কারণ টি-২০ বিশ্বকাপের (ICC T20 World Cup 2026)  গ্রুপ পর্যায়ে ‘অপরাজিত’ দুই দল মাঠে নামছে রবিবার। ক্ষুদ্রতম ফরম্যাটের বিশ্বকাপে ফের এক মহারণ দেখার অপেক্ষায় আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম। যদিও মেগা ম্যাচের আগে মানসিকভাবে একটু এগিয়ে থাকবে ভারত। টি-২০ ফরম্যাটে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের (India Vs South Africa) পরিসংখ্যান কী বলছে? দেখে নেওয়া যাক।

চলতি টুর্নামেন্টে দুর্দান্ত ছন্দে রয়েছে দুই দলই। ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স করে আসছে দক্ষিণ আফ্রিকা। এদিকে টিম ইন্ডিয়াকে বিশ্বকাপের গ্রুপ পর্যায়ে আত্মবিশ্বাসী দেখিয়েছে। ব্যালান্সড স্কোয়াড ও কার্যকরী কম্বিনেশনে এগিয়ে রয়েছেন সূর্যরা। এইসব কারণে অনেক বিশেষজ্ঞ এই দুই দলকেই টুর্নামেন্টের প্রধান ফেভারিট হিসেবে চিহ্নিত করেছেন। সেই প্রেক্ষাপটে সুপার এইটের এই মুখোমুখি লড়াই কার্যত আগাম ফাইনালের আবহ তৈরি করেছে।

আরও পড়ুন: অভিষেকের সমালোচকদের কড়া জবাব সূর্যকুমারের! কী বললেন তিনি?

  • সাম্প্রতিক পরিসংখ্যানের কথা বললে, গত দু’মাসে ভারত ও দক্ষিণ আফ্রিকা ৬ বার মুখোমুখি হয়েছে। এর মধ্যে ৪ ম্যাচে জিতেছে ভারত, ১ টি ম্যাচে জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা, ১টি ম্যাচ অমীমাংসিত থেকেছে। অর্থাৎ, কাগজে-কলমে যে ভারত এগিয়ে, তা মোটামুটি স্পষ্ট।
  • সার্বিক টি-২০ পরিসংখ্যান বলছে, এখনও পর্যন্ত ৩৫টি ম্যাচে মুখোমুখি হয়েছে ভারত ও দক্ষিণ আফ্রিকা। এর মধী ভারত ২১ এবং দক্ষিণ আফ্রিকা ১৩টি ম্যাচে জয় পেয়েছে।
  • টি-২০ বিশ্বকাপের মঞ্চেও ভারতের আধিপত্য লক্ষণীয়। দুই দলের মধ্যে খেলা ৭ ম্যাচে ৫ ম্যাচে জয় পেয়েছে ভারত, ২টি ম্যাচ জেতে দক্ষিণ আফ্রিকা।

দেখুন আরও খবর:

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot slot gacor situs slot gacor situs togel situs toto slot gacor toto