Thursday, March 26, 2026
HomeScrollIPL-এর উদ্বোধনী অনুষ্ঠান বাতিলের সিদ্ধান্ত নিল ভারতীয় ক্রিকেট বোর্ড
IPL 2026

IPL-এর উদ্বোধনী অনুষ্ঠান বাতিলের সিদ্ধান্ত নিল ভারতীয় ক্রিকেট বোর্ড

স্পষ্টভাবে জানালেন বিসিসিআই সেক্রেটারি দেবজিৎ সাইকিয়া

ওয়েব ডেস্ক : ১৮ বছরের খরা কাটিয়ে ২০২৫ সালে প্রথমবার আইপিএল (IPL) জিতেছিল আরসিবি। কিন্তু, অন্যদিন সেলিব্রেশনের সময় পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছিল ১১ জনের। আহত হয়েছিলেন অনেকে। সেই কারণে মৃতদেরকে শ্রদ্ধা জানাতে আসন্ন মরশুমে উদ্বোধনী অনুষ্ঠান বাতিলের সিদ্ধান্ত নিল ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। এমনটাই স্পষ্টভাবে জানালেন বিসিসিআই সেক্রেটারি দেবজিৎ সাইকিয়া (Devajit Saikia)।

২৮ মার্চ থেকে শুরু হচ্ছে আইপিএল (IPL)। প্রথম ম্যাচে মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) ও সানরাইজার্স হায়দরাবাদ (SRH)। সেই ম্যাচ হবে চিন্নাস্বামী স্টেডিয়ামে। তার আগেই বিসিসিআই সেক্রেটারি জানান, গত ৪ জুন ঘটে গিয়েছিল মর্মান্তিক ঘটনা। সেই কারণে আসন্ন আইপিএল মরশুমের জন্য কোনও বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়নি। দেবজিৎ সাইকিয়া স্পষ্ট করেছেন, যাঁরা প্রাণ হারিয়েছেন, তাঁদের শ্রদ্ধা জানাতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও খবর : আসন্ন ঘরোয়া মরশুমের সূচি প্রকাশ করল BCCI

তবে শুরুতে এই অনুষ্ঠান না করা গেলেও, শেষের দিকে ক্লোজিং সেরেমনির আয়োজন করা হবে বলে জানিয়েছেন বিসিসিআই (BCCI) সেক্রেটারি। ৩১ মে হবে আইপিএলের ফাইনাল। সেদিন বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। তা আইপিএলের গভর্নিং কাউন্সিল ও ভারতীয় ক্রিকেট বোর্ডের যৌথ উদ্যোগে করা হবে।

এর আগে ২০২৯ সালেও আইপিএলের ওপেনিং অনুষ্ঠান বাতিল করা হয়েছিল। কারণ সে বছর পুলওয়ামাতে ঘটে গিয়েছিল ভয়াবহ জঙ্গি হামলা। শহিদ হয়েছিলেন ৪০ জন ভারতীয় সেনা। সেই কারণে সেবারও উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করা হয়েছিল। উদ্বোধনী অনুষ্ঠানের অর্থ দেওয়া হয়েছিল শহিদদের পরিবারকে।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor situs slot gacor joker toto slot maxwin situs bola WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto