Friday, April 10, 2026
HomeScrollফের ইডেনে লজ্জার হার KKR-এর! মুকুলের দাপটে শেষ হাসি হাসল LSG
IPL 2026

ফের ইডেনে লজ্জার হার KKR-এর! মুকুলের দাপটে শেষ হাসি হাসল LSG

এবারের IPL-এ কি একটাও ম্যাচ জিততে পারবে না KKR? প্রশ্ন সমর্থকদের মনে

কলকাতা: আইপিএল-এ (IPL 2026) হারের গেরো কাটাতে পারল না কেকেআর (Kolkata Knight Riders)। পাঞ্জাবের বিরুদ্ধে বৃষ্টির দৌলতে এক পয়েন্ট ঝুলিতে এলেও বৃহস্পতিবারের ইডেন থেকে খালি হাতে ফিরতে হল নাইটদের। লখনউ সুপার জায়ান্টসের (Lucknow Super Giants) বিরুদ্ধেও হারল কেকেআর। ফলস্বরূপ পয়েন্ট টেবিলের নিচের দিকেই পড়ে রইল অজিঙ্ক রাহানের দল। এদিন ইডেন আরেক দেশিয় তরুণের উত্থান দেখল। দাপট দেখিয়ে ম্যাচ (KKR vs LSG) বের করে নিলেন এলএসজির মুকুল চৌধুরী।

এদিন টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন লখনউ সেনাপতি অধিনায়ক ঋষভ পন্থ। তবে এদিনও নাইটদের ইনিংসের শুরুটা ভালো হয়নি। দ্রুত আউট হন ফিন অ্যালন। তবে তারপর স্কোরবোর্ডের হল ধরেন অজিঙ্কে রাহানে (Ajinkya Rahane) এবং অঙ্গরীশ রঘুবংশী (Angkrish Raghuvanshi)। দুই দেশিয় ব্যাটারের দাপটে ১০ ওভারের মধ্যেই প্রায় ১০০ রানে পৌঁছে যায় কেকেআর। কিন্তু, রাহানে ও রঘুবংশী আউট হতেই ফের চাপে পড়ে যায় কেকেআর। তবে শেষের দিকে ক্যামেরন গ্রিন ও রভমন পাওয়েলের দারুন ব্যাটিংয়ের জেরে স্কোর বোর্ডে ১৮১ রান তুলতে পারে নাইটরা। রাহানে খেলেন ৪১ রানের ইনিংস। রঘুবংশী ৪৫ রান করেন। শেষদিকে ক্যামেরন গ্রিন ৩২ ও রভমন পাওয়াল ৩৯ রান করেন। এলএসজির হয়ে একটি করে উইকেট নেন সিদ্ধার্থ, প্রিন্স, দিগবেশ এবং আবেশ।

আরও পড়ুন: লখনউয়ের বিরুদ্ধে ১৮১ রান তুলল KKR

১৮২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালোই করেন এইডেন মার্করাম এবং মিচেল মার্শ। তবে পঞ্চম ওভারে পরপর দুই ওপেনারকে আউট করেন বৈভব আরোরা। আয়ুষ বাদোনির সঙ্গে স্কোরবোর্ডের হল ধরার চেষ্টা করেন অধিনায়ক ঋষভ পন্থ। কিন্তু লখনউ অধিনায়ককে ১০ রানে ফেরান গ্রিন। মিডল অর্ডারে নিকোলাস পুরান, আব্দুল সামাদ, ব্যাট হাতে ব্যর্থ হলেও বাদোনি খেলেন ৫৪ রানের ইনিংস। তবে শেষদিকে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন মুকুল চৌধুরী। ২৭ বলে ৫৪ রানের ঝোড়ো ইনিংস খেলে তিনি এদিন হারের মুখ থেকে লখনউকে বের করে ম্যাচ জেতান।নাইটদের হয়ে একজোড়া করে বৈভব আরোরা ও অনুকূল রায়। এছাড়াও একটি করে উইকেট নেন সুনীল নারিন, কার্তিক ত্যাগী এবং ক্যামেরন গ্রিন।

দেখুন আরও খবর:

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot slot gacor situs slot gacor situs togel situs toto slot gacor toto