Monday, March 2, 2026
HomeScrollলিগ-শিল্ড দিলেন আদরের দিমি, পরের লক্ষ্য আইএসএল ট্রফি

লিগ-শিল্ড দিলেন আদরের দিমি, পরের লক্ষ্য আইএসএল ট্রফি

কলকাতা: সমর্থকদের নয়নের মণি দিমিত্রি পেত্রাতস এখন আর প্রথম এগারোয় থাকেন না। পরিবর্ত হিসেবে নামেন, অথবা কারও চোট থাকলে শুরু করেন। কিন্তু রবিবার তিনি বুঝিয়ে দিলেন, কেন তিনি সমর্থকদের নয়নের মণি। আগের মরসুমে ডুরান্ড কাপ ফাইনালে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে যে গোলটা দিয়েছিলেন, তারই যেন কার্বন কপি হল ওড়িশার বিরুদ্ধে। তাঁর একমাত্র গোলেই আইএসএল লিগ-শিল্ড চ্যাম্পিয়ন হল মোহনবাগান সুপার জায়ান্ট।

আরও পড়ুন: বিরাটের হাতে ক্যাচে শেষ উইকেট, ২৪১ রানে অল আউট পাকিস্তান

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে আজ ভারত-পাকিস্তান ম্যাচ চলছিল। তা সত্ত্বেও যুবভারতী ক্রীড়াঙ্গন ভরিয়ে দিয়েছিলেন সবুজ-মেরুন সমর্থকরা। ৯০ মিনিটেরও বেশি তাঁদের উদ্বেগে রাখলেন জেমি ম্যাকলারেন, মনবীর সিংরা। সহজ সহজ সুযোগ নষ্ট করলেন তাঁরা। যার ফলে রক্তচাপ বাড়ল সমর্থকদের। ত্রাতা হয়ে এলেন আদরের দিমি। ৯০+৪ মিনিটে বক্সের বাইরে থেকে তাঁর বাঁ পায়ের শট জালে জড়িয়ে গেল। উৎসব শুরু হল যুবভারতীতে।

টানা দুই মরসুম লিগ-শিল্ড দখল করল মেরিনাররা। তবে কাজ এখানেই শেষ হয়নি হোসে মোলিনার দলের। এবার লক্ষ্য আইএসএল ট্রফি, গত মরসুমে মুম্বই সিটি এফসির কাছে যেটা খোয়াতে হয়েছিল। এবার জিততে হবে সেই ট্রফিও। তবে আজ রাত উৎসব করার। অভিনন্দন মোহনবাগান।

দেখুন অন্য খবর

 

Read More

Latest News

toto DEPOBOS evos gaming

slot gacor

https://www.demeral.com/it/podcast https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 DEPOBOS idn slot idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 poker situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola