Wednesday, April 8, 2026
HomeScrollপিতৃবিয়োগ, দেশে ফিরলেন ভারতের বোলিং কোচ

পিতৃবিয়োগ, দেশে ফিরলেন ভারতের বোলিং কোচ

ওয়েব ডেস্ক: দুবাই শহরে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির (ICC Champions Trophy 2025) প্রস্তুতিতে মগ্ন রোহিত শর্মার (Rohit Sharma) ভারত। এর মাঝেই দুঃসংবাদ, পারিবারিক সমস্যায় দেশে ফিরে গেলেন ভারতের বোলিং কোচ মর্নি মর্কেল (Morne Morkel)। তাঁর পিতৃবিয়োগ ঘটেছে। পিতা অ্যালবার্ট মর্কেলের মৃত্যুর খবর পেয়ে সোমবারই দুবাই ছেড়েছেন মর্নি। কবে আবার শিবিরের সঙ্গে যোগ দেবেন তা এখনও নিশ্চিত নয়।

তারকা পেসার জসপ্রীত বুমরা (Jasprit Bumrah) চোটের কারণে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নেই। পেসারদের মধ্যে সিনিয়র একমাত্র মহম্মদ শামি (Mohammad Shami)। অর্শদীপ সিং, হর্ষিত রানারা এই ফর্ম্যাটে একেবারেই আনকোরা। তাঁদের প্রস্তুত করতে মর্কেলের অভিজ্ঞতা এবং পরামর্শ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের বিরুদ্ধে ভারতের ম্যাচ দু’দিনের মধ্যেই, এই অবস্থায় মর্কেলের দেশে ফেরা কিছুটা হলেও ভারতকে চাপে ফেলল।

আরও পড়ুন: পাকিস্তানের কোনও স্টেডিয়ামে উড়ছে না ভারতের পতাকা!

আগামিকাল অর্থাৎ মঙ্গলবার শুরু হচ্ছে বহু প্রতীক্ষিত আট দলীয় ৫০ ওভারের টুর্নামেন্ট। উদ্বোধনী ম্যাচে আয়োজক দেশ পাকিস্তানের মুখোমুখি নিউজিল্যান্ড। তারপরের দিনই (২০ ফেব্রুয়ারি) ভারত বনাম বাংলাদেশ। ২৩ তারিখ রয়েছে ভারত বনাম পাকিস্তান মহাযুদ্ধ। গ্রুপের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলবেন রোহিতরা।

এ গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান, বাংলাদেশ এবং নিউজিল্যান্ড। বি গ্রুপে রয়েছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এবং আফগানিস্তান। দুই গ্রুপ থেকে সেরা দুটি করে দল সেমিফাইনালে উঠবে। বাকি খেলা পাকিস্তানে হলেও ভারতের সমস্ত ম্যাচ আয়োজিত হবে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে। ভারত যদি সেমিফাইনাল এবং ফাইনালে ওঠে, সেই ম্যাচও দুবাইয়েই খেলা হবে।

দেখুন অন্য খবর:

 

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot slot gacor situs slot gacor situs togel situs toto slot gacor toto