Monday, March 30, 2026
HomeScrollICC-র সতর্কবার্তার পর বিশ্বকাপের জন্য দল ঘোষণা পাকিস্তানের!
T20 World Cup 2026

ICC-র সতর্কবার্তার পর বিশ্বকাপের জন্য দল ঘোষণা পাকিস্তানের!

নিষেধাজ্ঞার 'ভয়ে' দল ঘোষণা করল পাকিস্তান!

ওয়েব ডেস্ক : বাংলাদেশের পাশে দাঁড়িয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ (T20 World Cup 2026) থেকে সরে দাঁড়াতে পারে পাকিস্তান (Pakistan)! এমনই শোনা যাচ্ছিল। পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান মোহসিন নকভি জানিয়েছিলেন, পাকিস্তান বিশ্বকাপ খেলবে কি না, তা নিয়ে সিদ্ধান্ত নেবে সরকার। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC)-এর কড়া হুঁশিয়ারির কয়েক ঘণ্টার মধ্যেই বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করল পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB)।

সূত্রের খবর, শেষ মুহূর্তে বিশ্বকাপ থেকে সরে দাঁড়ালে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে পাকিস্তানের বিরুদ্ধে। এমনই নাকি বার্তা দেওয়া হয়েছিল আইসিসির (ICC) তরফে। এর পরেই পাকিস্তান নিজেদের দল ঘোষণা করল। এই দলের অধিনায়ক করা হয়েছে সালমান আলি আগা-কে। দলে প্রত্যাবর্তন হয়েছে বাবর আজম ও শাহিন শাহ আফ্রিদিরও। তবে দলে তাঁরা জায়গা পেলেও, সুযোগ পাননি মহম্মদ রিজওয়ান ও হ্যারিস রাউফ।

আরও খবর : বিশ্বকাপ নিয়ে সিদ্ধান্ত নেবে পাক সরকার! নতুন ‘নাটক’ পাকিস্তানের

তবে হাস্যকর বিষয় হল, বাংলাদেশের (Bangladesh) পাশে থাকার ফাঁপা আওয়াজ দিচ্ছিল পাকিস্তান। বাংলাদেশকে টি২০ বিশ্বকাপ থেকে ছেঁটে ফেলার পর একপ্রকার হুঙ্কারের সুরে পাক বোর্ডের প্রধান মহসিন নকভি বলেছিলেন, বাংলাদেশের সঙ্গে যা হয়েছে তা অন্যায়। এই বিষয়টিকে একদম ভালোভাবে নেয়নি আইসিসি। পাকিস্তান বিশ্বকাপ বয়কট করলে তাদের উপর কড়া নিষেধাজ্ঞা চাপানো হবে বলেও হুঁশিয়ারি দিয়েছিল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। তার পরেই ‘ভয়ে’ দল ঘোষণা করল পাকিস্তান।

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য পাকিস্তানের স্কোয়াড:

সালমান আলি আগা (অধিনায়ক), আবরার আহমেদ, বাবর আজম, ফাহিম আশরাফ, ফখর জামান, খাওয়াজা মহম্মদ নাফে (উইকেটরক্ষক), মহম্মদ নওয়াজ, মহম্মদ সালমান মির্জা, নাসিম শাহ, সাহিবজাদা ফারহান (উইকেটরক্ষক), সাইম আইয়ুব, শাহিন শাহ আফ্রিদি, শাদাব খান, উসমান খান (উইকেটরক্ষক) এবং উসমান তারিক।

দেখুন অন্য খবর :

 

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot