Thursday, July 2, 2026
HomeScrollবাংলার নির্বাচনে বাহিনী আনা হচ্ছে জম্মু-কাশ্মীর ও মণিপুর থেকে!
West bengal Assembly Election 2026

বাংলার নির্বাচনে বাহিনী আনা হচ্ছে জম্মু-কাশ্মীর ও মণিপুর থেকে!

মঙ্গলবার রাজ্যে আসতে চলেছে আরও ৩০০ কোম্পানি বাহিনী

ওয়েব ডেস্ক : পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে (West Bengal Assembly Election 2026) জম্মু-কাশ্মীর (Jammu and Kashmir) ও মণিপুর (Manipur) থেকে আসছে ২০০-র বেশি কোম্পানি। সূত্রের খবর, ১৭৪ কোম্পানি বাহিনী (Forces) আসছে জম্মু-কাশ্মীর থেকে। তা আসবে দু’দফায়। আর মণিপুর থেকে আসছে আরও ৩৩ কোম্পানি বাহিনী। মূলত, মনোনয়ন জমা দেওয়ার পর্ব শুরু হওয়ার পর দিনেই রাজ্যে মোতায়েন হচ্ছে ৩০০ কোম্পানি বাহিনী।

জানা যাচ্ছে, আসন্ন নির্বাচনে (West Bengal Assembly Election 2026) বাংলায় ২,৪০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী (Central Forces) মোতায়েন করা হতে পারে। ইতিমধ্যে রাজ্যে মোতায়েন রয়েছে ২৮০ কোম্পানি বাহিনী। যে বাহিনী মোতায়েন করা হয়েছে তারা ইতিমধ্যে রুটমার্চ, এলাকায় টহলদারির কাজ শুরু করেছে। এসবের মাঝে মঙ্গলবার রাজ্যে আসতে চলেছে আরও ৩০০ কোম্পানি বাহিনী। এক কোম্পানিতে থাকবে ১০০ থেকে ১২০ জন সদস্য। বুধবার থেকেই তাদেরকে মোতায়েন করা হবে। শুধু তাই নয়, আগামী ৭ এপ্রিল আরও ৩০০ কোম্পানি বাহিনী আসার কথা।

আরও খবর : ‘বিজেপিকেই চাই’ তৃণমূল প্রার্থীর আত্মীয়ের মুখে বিস্ফোরক মন্তব্য

জানা গিয়েছে, মঙ্গলবার যে ৩০০ কোম্পানি বাহিনী আসছে, তাদের মধ্যে থাকবে ১২৫ কোম্পানি সিআরপিএফ। ১২৫ কোম্পানি থাকবে বিএসএফ), সিআইএসএফ, আইটিবিপি। এছাড়া এসএসবি’র ২৫ কোম্পানি বাহিনী আসবে রাজ্যে।

বাংলায় বুথের সংখ্যা হল ৮০ হাজারের বেশি। সেই সব বুথে বাহিনী মোতায়েন করতে এত বাহিনী আনা হচ্ছে বলে খবর। জানা যাচ্ছে, কিছুদিন আগেই কমিশন জানিয়েছিল দুই দফাতেই ২৫০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে চায় তারা। তার জন্য রুপরেখাও তৈরি করেছে কমিশন। কোথায় কত বাহিনী প্রয়োজন হবে, তা নিয়েও আলোচনা হয় বলেও খবর।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO