Friday, May 15, 2026
HomeBig newsএখনও পাননি ‘যুবসাথী’র টাকা? কবে ঢুকবে অ্যাকাউন্টে? পুরুলিয়ায় জানিয়ে দিলেন মমতা
Mamata Banerjee

এখনও পাননি ‘যুবসাথী’র টাকা? কবে ঢুকবে অ্যাকাউন্টে? পুরুলিয়ায় জানিয়ে দিলেন মমতা

কেন আটকে রয়েছে এই প্রকল্পের টাকা? আসল কারণ জানালেন মুখ্যমন্ত্রী

পুরুলিয়া: বিধানসভা নির্বাচনে (Assembly Election 2026) বাজিমাত করে চতুর্থ তৃণমূল (Trinamool Congress) সরকার গড়তে প্রচার ময়দানে ঝড় তুলেছেন দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ইতিমধ্যে শুরু হয়েছে তাঁর জেলা সফর। রবিবাসরীয় সকালের প্রচারে তিনি যোগ দেন পুরুলিয়ার (Purulia) মানবাজারের জনসভায় (Manbazar Rally)। সেখানের প্রচারসভা থেকে ‘যুবসাথী’ (Yuba Sathi) প্রকল্প নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দিলেন মমতা। রাজ্যের বহু আবেদনকারী এখনও পর্যন্ত ভাতার টাকা অ্যাকাউন্টে না পাওয়ায় যে উদ্বেগ তৈরি হয়েছিল, তা দূর করতে সরাসরি হস্তক্ষেপ করেন তিনি।

মুখ্যমন্ত্রী জানান, যাঁরা আবেদন করেও এখনও টাকা পাননি, তাঁদের আবেদনগুলিতে ডুপ্লিকেট বা ত্রুটির সমস্যা রয়েছে। খুব শীঘ্রই তাঁদের ডেকে প্রয়োজনীয় সংশোধন করা হবে এবং সকল যোগ্য আবেদনকারীই ভাতার টাকা পাবেন বলে আশ্বাস দেন মমতা। তাঁর এই বক্তব্যে যে স্বস্তি পেয়েছেন অপেক্ষায় থাকা বহু বেকার যুবক-যুবতী, তা নিঃসন্দেহে বলাই যায়।

আরও পড়ুন: ২৯৪টি কেন্দ্রে আমিই প্রার্থী’, ১৬-র স্মৃতি ফিরিয়ে ২৬-এও ফের মমতার গলায় একই ঝাঁঝ

উল্লেখ্য, রাজ্য বাজেটে ঘোষিত ‘যুবসাথী’ প্রকল্পের মাধ্যমে ২১ থেকে ৪০ বছর বয়সি বেকারদের প্রতি মাসে ১৫০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা পাঠানো হচ্ছে। তবে শর্ত অনুযায়ী, যারা ইতিমধ্যেই অন্য কোনও সরকারি প্রকল্পের সুবিধা পাচ্ছেন, তারা এই প্রকল্পের আওতায় পড়বেন না। প্রথমে জানানো হয়েছিল এপ্রিল মাস থেকে এই প্রকল্প কার্যকর হবে, কিন্তু পরে ঘোষণা করে মার্চের শুরু থেকেই টাকা পাঠানো শুরু হয়। ইতিমধ্যেই বেশিরভাগ আবেদনকারী টাকা পেয়েছেন এবং এতে সন্তুষ্টিও প্রকাশ করেছেন। তবে কিছু ক্ষেত্রে মেসেজ এলেও অ্যাকাউন্টে টাকা না ঢোকার অভিযোগ সামনে আসে। এই সমস্যার দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন মমতা। ফলে, বাকি আবেদনকারীরাও শীঘ্রই তাঁদের প্রাপ্য অর্থ পেয়ে যাবেন বলেই আশা করা হচ্ছে।

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor idn poker toto slot MySlot188 toto slot toto SlotPoker188 situs toto