Tuesday, June 30, 2026
HomeScrollবিশ্বাস হচ্ছে না, নায়কের অকাল প্রয়াণে বললেন পরিচালক রাজ
Rahul Arunodoy Banerjee Passes Away

বিশ্বাস হচ্ছে না, নায়কের অকাল প্রয়াণে বললেন পরিচালক রাজ

‘চিরদিনের’ নায়কে হারিয়ে শোকস্তব্ধ রাজ চক্রবর্তী

কলকাতা: সালটা ২০০৮, রাজ চক্রবর্তীর (Raj chakraborty) চিরদিনই তুমি যে আমার সিনেমাটি মুক্তি পেয়েছে। সিনেমা হলে দর্শকদের মধ্যে ঝড় তুলছেন দুই নবাগত ও নবাগতা নায়ক-নায়িকা। একজন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Arunodoy Banerjee Passes Away) ও অন্যজন প্রিয়াঙ্কা সরকার। রাজের ছবিতে তরুণের অসাধারণ অভিনয় দর্শকদের প্রশংসা কোড়াতে সময় নেয়নি। এরপর সেই তরুণকে পিছনে ফেলে তাকাতে হয়নি। বাংলা ইন্ডাস্ট্রি পেল নতুন পাগল প্রেমীককে। রবিবার সেই প্রেমিককে এবং চিরদিনের সেই নায়ককেই হারালেন রাজ চক্রবর্তী। ”বিশ্বাস হচ্ছে না। এই বয়সের একটি অভিনেতা, এত ভালো অভিনেতা চলে গেল। নায়কের অকাল প্রয়াণের খবর পেয়ে বললেন পরিচালক।

শুরুতে অনেকেই বিশ্বাস করতে পারছিলেন না এই খবর। শ্যুটিং করতে গিয়ে দিঘা সংলগ্ন তালসারি সৈকতে সমুদ্রে (Talsari Sea Beach) তলিয়ে তাঁর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।অভিনেতার অকাল প্রয়াণে শোকগ্রস্ত সবাই। শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রাহুলের অকালমৃত্যু এখনও মেনে নিতে পারছেন না কেউ। গোটা টলিপাড়া শোকস্তব্ধ। পরিচালক রাজ চক্রবর্তী বলেন, “আমি ভোটের প্রচারে ছিলাম। শুভশ্রী আমাকে ফোন করে বলল। আমি ওকে বললাম না না, এটা মিথ্যে। তখন ও বলল না না তুমি একটু খবর নাও। আমি তখন অনেককেই ফোন করলাম। সবাই বলছে না না ভুল খবর পেয়েছ। চিন্তা করো না। তারপর সোশ্যাল মিডিয়ায় খবর দেখলাম। সেটা অনেককে পাঠালাম। আবির, পরমের সঙ্গে যখন কথা বললাম, ওরা বলল মনে হচ্ছে হালকা কিছু খবর পাচ্ছি। তারপর তালসারিতে আমাদের লোক দিয়ে ফোন করালাম। ওরা বলল, এমন একটা দুর্ঘটনা ঘটেছে। রাহুলের এই ঘটনাটা সত্যি। শোনার পর থেকে আমি ব্যাপারটা মেনে নিতে পারছি না।”

আরও পড়ুন: ‘আমার খুব পছন্দের অভিনেতা’, রাহুলের অকালমৃত্যুতে শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

সূত্রের খবর, ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শ্যুটিংয়ের জন্য গোটা টিম গিয়েছিল তালসারি সৈকত এলাকায়। রবিবার সকাল থেকেই চলছিল শ্যুটিং। ইউনিটের অন্যান্য সদস্যদের মধ্যে ছিলেন ভাস্কর বন্দ্যোপাধ্যায় (Bhaskar Banerjee), নীল, মধুমিতা চক্রবর্তী, সাহানা-সহ অনেকে।জানা গিয়েছে, বিকেল তিনটে নাগাদ অধিকাংশ শিল্পীর শ্যুটিং শেষ হয়ে যায়। তবে রাহুলের একটি গুরুত্বপূর্ণ দৃশ্য বাকি ছিল, যেখানে তাঁকে নৌকায় করে সমুদ্রে যেতে হয়। সেই শটের সময়ই আচমকা জলে পড়ে যান তিনি এবং তলিয়ে যান (Drowned) বলে খবর মিলেছে প্রাথমিকভাবে। সঙ্গে থাকা টেকনিশিয়ানরা দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর তাঁকে উদ্ধার করেন। দ্রুত নিয়ে যাওয়া হয় দিঘা জেনারেল হাসপাতালে, তবে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO