Tuesday, February 24, 2026
HomeScrollশেষ হয়নি আশা! এখনও কীভাবে সেমিফাইনাল খেলবে ভারত? দেখুন সমীকরণ
ICC T20 World Cup 2026

শেষ হয়নি আশা! এখনও কীভাবে সেমিফাইনাল খেলবে ভারত? দেখুন সমীকরণ

নেট রান রেটে উন্নতি করতে কী কী করতে হবে টিম ইন্ডিয়াকে? দেখে নিন হিসেব

ওয়েব ডেস্ক: গ্রুপ পর্বে ‘অপরাজিত’ থেকে ‘সুপার ৮’-এ পা রেখেছিল ভারত। কিন্তু এই পর্যায়ের প্রথম ম্যাচেই দক্ষিণ আফ্রিকার কাছে বড় ব্যবধানে হেরে আপাতত সেমির পথ কঠিন হয়ে দাঁড়িয়েছে টিম ইন্ডিয়ার (India Cricket Team) সামনে। এর উপর সোমবার জিম্বাবোয়েকে বিরাট ব্যবধানে হারিয়ে গ্রুপের অঙ্ক আরও জটিল করে তুলেছে ওয়েস্ট ইন্ডিজ। পয়েন্ট টেবিলে ভারত নেমে গিয়েছে তিন নম্বরে, রান রেটও রয়েছে অনেকটাই কম। এই অবস্থায় প্রশ্ন উঠছে, ভারত কি টি-২০ বিশ্বকাপের (ICC T20 World Cup 2026) সেমিফাইনালে (Semi Final) পৌঁছতে পারবে? চলুন সমীকরণটা দেখে নেওয়া যাক।

আহমেদাবাদে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৭৬ রানে হারার পর ভারতের নেট রান রেট নেমে এসেছে মাইনাস ৩.৮০০-তে। এদিকে জিম্বাবোয়েকে দুরন্তভাবে হারিয়ে প্লাস ৫.৩৫০ নেট রান রেট (Net Run Rate) গ্রুপের শীর্ষে রয়েছে ওয়েস্ট ইন্ডিজের নাম। দ্বিতীয় স্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের নেট রান রেট প্লাস ৩.৮০০। ভারতের সেমির সমীকরণ এখন বেশ জটিল। আসন্ন দুই ম্যাচে শুরু জয় নয়, বিরাট ব্যবধানে জয় পেলে তবেই সেমির টিকিট কনফার্ম করবে ভারত।

আরও পড়ুন: টিমের সঙ্গে নয়, বিমানবন্দরে আলাদা গেলেন বুমরা, অক্ষর! জোর জল্পনা

‘সুপার ৮’-এ ভারতের সামনে প্রথম বাধা জিম্বাবোয়ে (India Vs Zimbabwe)। তাদের বিরুদ্ধে চেন্নাইয়ে খেলবে ভারত। বর্তমান নেট রান রেটের ব্যবধান ঘোচাতে হলে ভারতের লক্ষ্য একটাই- ১০০-র বেশি রানের ব্যবধানে এই ম্যাচ জিততে হবে ভারতকে। কারণ, ‘সুপার ৮’ শেষে যদি ভারত, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ – এই তিন দলই চার পয়েন্টে শেষ করে, তাহলে নেট রেন রেটের বিচারেই নিশ্চিত হবে সেমিফাইনালিস্টদের নাম।

দেখুন আরও খবর:

Read More

Latest News

toto DEPOBOS evos gaming

slot gacor

https://www.demeral.com/it/podcast https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 WDBOS DEPOBOS idn slot idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 poker