Tuesday, March 3, 2026
HomeScrollপ্রোটিয়াদের বিরুদ্ধে ৩ ছক্কা হাঁকালেই আফ্রিদির রেকর্ড ভাঙবেন রোহিত
Rohit Sharma

প্রোটিয়াদের বিরুদ্ধে ৩ ছক্কা হাঁকালেই আফ্রিদির রেকর্ড ভাঙবেন রোহিত

ইতিহাসের সামনে দাঁড়িয়ে রোহিত শর্মা! জানেন সেটা কী?

ওয়েব ডেস্ক: ন’মাস পর ঘরের মাটিতে ওডিআই সিরিজ (India Vs South Africa ODI) খেলতে নামছেন রোহিত শর্মা (Rohit Sharma)। টেস্ট সিরিজে চুনকাম হওয়ার পর ‘সুপার সানডে’র এই ম্যাচে জয় পাওয়াটাই একমাত্র লক্ষ্য হবে ভারতীয় দলের (India Cricket Team)। আর সেক্ষেত্রে রোহিত শর্মার রান পাওয়াটা ভীষণ জরুরি। তার চেষ্টা হিটম্যান নিজেও করবেন। কারণ, রাঁচির (Ranchi) এই ওডিআই ম্যাচে এক ইতিহাসের সামনে দাঁড়িয়ে রয়েছেন তিনি। মাত্র তিনটি বল মাঠের বাইরে পাঠাতে পারলেই বিশ্ব ক্রিকেটে আবারও এক নজির গড়বেন রোহিত।

এতদিন ওডিআই ক্রিকেটে সবথেকে বেশি ছক্কা হাঁকানোর (Most Sixes In ODI Cricket) নজির ছিল পাকিস্তানের শাহিদ আফ্রিদির (Shahid Afridi) নামে। তবে এবার পাক তারকার এই রেকর্ড ভাঙতে চলেছেন ভারতের এই বিশ্বজয়ী অধিনায়ক। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে আফ্রিদি মোট ৩৫১টি ছয় মেরেছেন। এদিকে রাঁচির ম্যাচ শুরু হওয়ার আগে হিটম্যানের খাতায় রয়েছে ৩৪৯টি ছক্কা। অর্থাৎ, আর একজোড়া ছয় মারলেই আফ্রিদ্রির সমানে-সমানে আসবেন রোহিত। আর তিনটি ছক্কা হাঁকালেই তিনি উঠে যাবেন এক নম্বরে।

আরও পড়ুন: ২০২৭ বিশ্বকাপে খেলবেন রোহিত, বিরাট? বড় মন্তব্য ভারতীয় কোচের

এই বড় নজির তৈরি করা রোহিত শর্মার কাছে খুব একটা কঠিন হয়তো হবে না। কারণ, শেষবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডে সিরিজে খেলেছেন তিনি। আর সেই সিরিজের শেষ ম্যাচে চেনা ছন্দে সেঞ্চুরি হাঁকান তিনি। যেভাবে অজিদের বিরুদ্ধে সিরিজ শেষ করেছিলেন, সেভাবেই প্রোটিয়াদের বিরুদ্ধে শুরু করতে চাইবেন হিটম্যান।

আন্তর্জাতিক ওডিআই ক্রিকেটে সর্বাধিক ছক্কার তালিকা

  • (১) শাহিদ আফ্রিদি – ৩৫১
  • (২) রোহিত শর্মা – ৩৪৯
  • (৩) ক্রিস গেইল – ৩৩১
  • (৪) সনৎ জয়সূর্য – ২৭০
  • (৫) মহেন্দ্র সিং ধোনি – ২২৯

দেখুন আরও খবর: 

Read More

Latest News

toto DEPOBOS evos gaming

slot gacor

https://www.demeral.com/it/podcast https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 DEPOBOS idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 poker situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola Depobos