Sunday, April 12, 2026
HomeScrollনাইট সাম্রাজ্যের ৯০ শতাংশই শাহরুখের হাতে! কী বলছে শেয়ারের অঙ্ক?
KKR

নাইট সাম্রাজ্যের ৯০ শতাংশই শাহরুখের হাতে! কী বলছে শেয়ারের অঙ্ক?

KKR-এর মালিকানা বদল নিয়ে বড় আপডেট, দেখে নিন

ওয়েব ডেস্ক: নাইট সাম্রাজ্যে আরও বেশি প্রভাব বিস্তার করতে চলেছেন শাহরুখ খান (Shah Rukh Khan)। এবার কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) সিংহভাগ শেয়ার আসছে কিং খানের হাতে। কিছুদিন আগেই মেহেতা গ্রুপের (Mehta Group) কাছে ফ্র্যাঞ্চাইজির অতিরিক্ত ৩৫ শতাংশ শেয়ার (KKR Share Transfer) কিনতে চলেছেন বলে জানিয়েছিলেন বলিউডের বাদশা। এই প্রক্রিয়া সম্পূর্ণ হলে নাইট রাইডার্সের প্রায় ৯০ শতাংশ শেয়ারই চলে আসবে শাহরুখের হাতে।

আসলে বিগত কয়েক দিন ধরেই জল্পনা চলছিল যে, কেকেআর-এর শেয়ার বিক্রি করতে চাইছে জুহি চাওলা–জয় মেহেতার মেহেতা গ্রুপ। এমনকি মরশুম শুরুর আগেই নতুন কোনও মালিক নাইট শিবিরে প্রবেশ করতে পারেন বলেও গুঞ্জন ছিল। তবে সেই সমস্ত জল্পনায় কার্যত ইতি টেনে শাহরুখ খান নিজেই সিদ্ধান্ত নেন, তিনি মেহেতা গ্রুপের শেয়ারের বড় অংশ কিনে নেবেন। ফলে নাইট সাম্রাজ্যে তৃতীয় কারও প্রবেশের পথ আপাতত বন্ধ হয়ে গেল।

আরও পড়ুন: KKR-এ বাংলাদেশি! শাহরুখ খানকে ‘গদ্দার’ বলে কটাক্ষ BJP নেতার

বর্তমানে কেকেআরের মালিকানা রয়েছে মূলত দুই পক্ষের হাতে—শাহরুখ খানের ‘রেড চিলিজ এন্টারটেইনমেন্ট’ এবং জুহি চাওলা ও জয় মেহেতার ‘মেহেতা গ্রুপ’। এর মধ্যে রেড চিলিজের হাতে রয়েছে ৫৫ শতাংশ শেয়ার, আর মেহেতা গ্রুপের হাতে ৪৫ শতাংশ। জানা গিয়েছে, এই ৪৫ শতাংশ শেয়ারের মধ্যে ৩৫ শতাংশই বিক্রি করতে চাইছে মেহেতা গ্রুপ। কারণ, যে সময়ে দুই সংস্থা যৌথভাবে নাইট রাইডার্সের মালিকানা পেয়েছিল, তার তুলনায় বর্তমানে দলের বাজারমূল্য অনেকটাই বেড়েছে। সেই সুযোগেই মূলধন বাড়ানোর পথে হাঁটতে চাইছে মেহেতারা।

নাইট ঘনিষ্ঠ সূত্রে খবর, মেহেতা গ্রুপের ওই ৩৫ শতাংশ শেয়ার কিনে নিচ্ছেন স্বয়ং শাহরুখ খান। এর ফলে তাঁর মোট শেয়ার দাঁড়াবে ৯০ শতাংশে, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ হাজার কোটি টাকা। তবে মেহেতা পরিবার পুরোপুরি সরে যাচ্ছে না। জুহি চাওলা তাঁর হাতে থাকা বাকি ১০ শতাংশ শেয়ার রেখে দিচ্ছেন। তবু বাস্তবে কেকেআরের মালিকানায় নিরঙ্কুশ কর্তৃত্ব চলে যাবে শাহরুখ খানের হাতেই।

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 xgo88 WDBOS SLOT GACOR toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot slot gacor situs slot gacor situs togel situs toto slot gacor toto