Saturday, April 11, 2026
HomeScrollশামি পুরো ফিট, জানিয়ে দিলেন নতুন ব্যাটিং কোচ

শামি পুরো ফিট, জানিয়ে দিলেন নতুন ব্যাটিং কোচ

ওয়েব ডেস্ক: ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি২০ সিরিজে ২-০ এগিয়ে গিয়েছে ভারত। মঙ্গলবার রাজকোটে জিতলেই সিরিজ পকেটে পুরবে সূর্যকুমার যাদবের (Surya Kumar Yadav) দল। সব বিভাগেই ইংরেজদের মাত করেছেন ভারতীয় দলের খেলোয়াড়রা। ফলে রাজকোটে প্রথম একাদশে বদলের সম্ভাবনা কম। তবু আগ্রহ রয়েছে মহম্মদ শামিকে (Mohammad Shami) নিয়ে। তাঁকে এখনও খেলানো হয়নি। ঠিক অবস্থায় আছেন তিনি তা জানতে উদগ্রীব সমর্থকরা। নতুন ব্যাটিং কোচ সীতাংশু কোটাক (Sitanshu Kotak) অত্যন্ত সুখবর দিলেন।

ম্যাচের আগের দিন সাংবাদিক বৈঠকে কোটাক বলেন, “পেসার মহম্মদ শামি ফিট। তিনি খেলবেন কি না তা সিদ্ধান্ত নেবে টিম ম্যানেজমেন্ট।” ২০২৩ ওডিআই বিশ্বকাপের ফাইনালে শেষবার জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নেমেছিলেন শামি। ইংল্যান্ডের বিরুদ্ধে টি২০ এবং ওডিআই সিরিজে তাঁর নাম দেখে উল্লসিত হয়েছিল ভারতের সমর্থককুল। কিন্তু এখনও বল হাতে তাঁর জাদু দেখার সুযোগ আসেনি।

আরও পড়ুন: আইসিসি-র বর্ষসেরা টেস্ট ক্রিকেটার জসপ্রীত বুমরা

তবে অনুশীলনে শামি যে আগের মতো ক্ষুরধার, তা জানাতে কসুর করেননি তরুণ পেসার অর্শদীপ সিং (Arshdeep Singh)। তিনি বলেন, “আর ক’টা দিন সবুর করুন। আবার সেই বোলিং দেখতে পারবেন এবং অত্যন্ত উপভোগ করবেন। যেভাবে তাঁর হাত থেকে বল বেরচ্ছে, মনে হচ্ছে আবার যেন ২২ বছরের শামি ভাই বল করছেন।”

অর্শদীপ আরও বলেন, “গতকালই শামি ভাইয়ের সঙ্গে এ নিয়েই কথা হচ্ছিল। তিনি যখন বোলিং করছিলেন, যেভাবে তাঁর হাত থেকে বল বেরিয়ে আসছিল তা অসাধারণ। প্রত্যেকটা ডেলিভারি দেখে মনে হবে, ওয়াও, কীভাবে এমন অবিশ্বাস্য কায়দায় কারও হাত থেকে বল বেরতে পারে!” প্রসঙ্গত, ইডেন গার্ডেন্সে সিরিজের প্রথম ম্যাচে দুর্দান্ত বোলিং করেছিলেন অর্শদীপ নিজেই। নতুন বলে তাঁর সুইংয়ে বিপর্যস্ত হয়েছিলেন ইংরেজ ব্যাটাররা।

দেখুন অন্য খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot slot gacor situs slot gacor situs togel situs toto slot gacor toto