Monday, March 16, 2026
HomeScrollমরণ-বাঁচন ম্যাচে দাপুটে সেঞ্চুরি! একাধিক রেকর্ড স্মৃতির নামে
Smriti Mandhana

মরণ-বাঁচন ম্যাচে দাপুটে সেঞ্চুরি! একাধিক রেকর্ড স্মৃতির নামে

নিউজিল্যান্ডের বিরুদ্ধে চূড়ান্ত আত্মবিশ্বাসী দেখা গেল স্মৃতি মন্ধানাকে

ওয়েব ডেস্ক: নিউজিল্যান্ডকে ভালো ব্যবধানে হারালে বিশ্বকাপের (ICC Women’s ODI World Cup 2025) নক-আউটে যেতে পারবে ভারতের মেয়েরা (India-W Vs New Zealand-W)। তাই বৃহস্পতিবার নবি মুম্বইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামের দিকে নজর রয়েছে ভারতের ক্রিকেটপ্রেমীদের। আর ম্যাচের গুরুত্ব বুঝে দুর্দান্ত ইনিংস খেললেন স্মৃতি মন্ধানা (Smriti Mandhana)। মরণ-বাঁচন ম্যাচে হাঁকালেন সাহসী শতরান। আর সেই সঙ্গে স্মৃতির ঝুলিতে এল একাধিক রেকর্ড (Record)।

এদিনের ম্যাচে ইনিংসের শুরুতে সাবধানী ভঙ্গিমায় খেললেও সময়ের সঙ্গে ছন্দে ফেরেন স্মৃতি। একের পর এক এক্সোখ ধাঁধানো ড্রাইভ, কভার ড্রাইভ খেলে পেরিয়ে যান সেঞ্চুরির গণ্ডি। এদিন তিনি ৯৫ বলে ১০৯ রান করেন। তাঁর এই ইনিংসটি সাজানো ছিল ১০টি চার ও ৪টি ছক্কা দিয়ে।

আরও পড়ুন: অ্যাডিলেডেও শূন্য! রান নেই কোহলির ব্যাটে, কেরিয়ার কি শেষের পথে?

স্মৃতির এই শতরান যে শুধু ভারতকে বড় স্কোর গড়তে সাহায্য করবে, তা নয়। এই সেঞ্চুরিয়ন ইনিংস খেলে নিউজিল্যান্ডের সুজি বেটসকে ছাপিয়ে গেলেন তিনি। মহিলাদের আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে দ্বিতীয় সর্বাধিক শতরানের মালিক হিসেবে উঠল মন্ধানার নাম। বর্তমানে তাঁর শতরানের সংখ্যা ১৪, যা বর্তমানে খেলা ক্রিকেটারদের মধ্যে সর্বাধিক। তাঁর ওপরে আছেন কেবল প্রাক্তন অস্ট্রেলিয়ান অধিনায়ক মেগ ল্যানিং, যার ঝুলিতে রয়েছে ১৫টি সেঞ্চুরি।

মহিলাদের ওয়ানডে ইতিহাসে সর্বাধিক শতরান

  1. মেগ ল্যানিং – ১৫
  2. স্মৃতি মন্ধনা – ১৪
  3. সুজি বেটস – ১৩
  4. ট্যামি বোমন্ট – ১২
  5. ন্যাট স্কিভার-ব্রান্ট – ১০

শুধু তাই নয়, একইসঙ্গে এদিন বিশ্বকাপ মঞ্চেও রেকর্ড গড়লেন স্মৃতি। এটাই মহিলা ওয়ানডে বিশ্বকাপে তাঁর তৃতীয় শতরান, যা তাঁকে ভারতের হয়ে সর্বাধিক শতরানের তালিকায় হরমনপ্রীত কউরের সমকক্ষ করে তুলেছে।

ভারতের হয়ে মহিলা বিশ্বকাপে সর্বাধিক শতরান

  1. হরমনপ্রীত কউর – ৩
  2. স্মৃতি মন্ধনা – ৩
  3. মিতালি রাজ – ২

দেখুন আরও খবর:

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80 WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast neked xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker idn poker 88