Friday, April 10, 2026
HomeScrollঘুরে দাঁড়ালেন মহারাজ! বিদেশি লিগে বাঙালি কোচের টুপিতে নয়া পালক
Sourav Ganguly

ঘুরে দাঁড়ালেন মহারাজ! বিদেশি লিগে বাঙালি কোচের টুপিতে নয়া পালক

দুই ব্যাটারের তাণ্ডব, ৬ বলে ৬ ছক্কার নজিরে ঝকঝকে প্রত্যাবর্তন ক্যাপিট্যালসের

ওয়েব ডেস্ক: নতুন বছর শুরুর আগেই প্রধান কোচ হিসেবে জীবনের নতুন ইনিংসে পা দিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। এসএ-২০ টুর্নামেন্টে (SA20 Tournament) প্রিটোরিয়া ক্যাপিটালস (Pretoria Capitals) দলের গুরুদায়িত্ব নেন। কিন্তু নয়া ভূমিকায় তাঁর শুরুটা মোটেই মসৃণ ছিল না। টুর্নামেন্টের প্রথম দু’টি ম্যাচেই হারে দল। কিন্তু বছরের শেষদিনেই মরসুমের প্রথম জয় পেল ক্যাপিট্যালস।

এমআই কেপ টাউনের (MI Cape Town) বিরুদ্ধে এই ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে প্রিটোরিয়া ক্যাপিটালস ২০ ওভারে তোলে ২২০ রান। শুরুতে বড় ইনিংসের ভিত গড়ে দেন উইহান লুবে, তিনি ৩৬ বলে ৬০ রান করেন। ইনিংসের শেষ দিকে ঝড় তোলেন ব্রেভিস ও রাদারফোর্ড। ছাড়, ছয়ের বর্ষণ করে শেষ তিন ওভারে করেন ৭২ রান। ৬ বলে ৬ ছক্কা মারেন দুই ব্যাটারই। রাদারফোর্ড ১৫ বলে করেন ৪৭, ব্রেভিস করেন ১৩ বলে ৩৬ রান। এর আগে

আরও পড়ুন: KKR-এ বাংলাদেশি! শাহরুখ খানকে ‘গদ্দার’ বলে কটাক্ষ BJP নেতার

বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে এমআই কেপ টাউন পুরোপুরি ব্যর্থ হয়। তাদের ইনিংস গুটিয়ে যায় মাত্র ১৩৫ রানে। রায়ান রিকেলটন ৩৩ বলে ৭৭ রান করলেও, তাঁকে যোগ্য সঙ্গ দিতে পারেননি আর কেউই। মাত্র ১৪.২ ওভারেই কেপ টাউনেরর গোটা দল সাজঘরে ফিরে যায়। সহজ জয় পায় প্রিটোরিয়া ক্যাপিটালস। এই জয়ের ফলে প্রিটোরিয়া ক্যাপিটালস পয়েন্ট টেবিলে উঠে এল চতুর্থ স্থানে।

দেখুন আরও খবর:

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot slot gacor situs slot gacor situs togel situs toto slot gacor toto