Saturday, March 7, 2026
HomeScrollবিশ্বকাপের পরেই অবসর নেবেন সূর্যকুমার যাদব? তুঙ্গে জল্পনা
Suryakumar Yadav

বিশ্বকাপের পরেই অবসর নেবেন সূর্যকুমার যাদব? তুঙ্গে জল্পনা

ব্যাট হাতে এখনও পর্যন্ত নিজের সেরা ছন্দে দেখা যায়নি সূর্যকুমারকে!

ওয়েব ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপ (T2o World Cup 2026) ২০২৬-এ অধিনায়ক সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) নেতৃত্বে দারুণ ছন্দে রয়েছে ভারতীয় দল। ফাইনালে (T2o World Cup 2026 Final) উঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে ‘মেন ইন ব্লু’। ইতিহাসে তৃতীয়বারের মতো বিশ্বকাপ জয়ের হাতছানি এখন ভারতের (India) সামনে। তবে দল সফল হলেও ব্যাট হাতে এখনও পর্যন্ত নিজের সেরা ছন্দে দেখা যায়নি। টুর্নামেন্টের প্রথম ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অপরাজিত ৮৪ রানের ইনিংস খেলেই শুরুটা দুরন্ত করেছিলেন তিনি। কিন্তু তার পরের ম্যাচগুলিতে সেই ধারাবাহিকতা আর দেখা যায়নি তাঁর ব্যাট থেকে। তাই জল্পনা চলছে বিশ্বকাপের ফাইনালের পর নাকি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাতে চলেছেন ভারত অধিনায়ক!

মূলত, প্রথম ম্যাচ বাদ দিলে আর কোনও ম্যাচেই ৪০ রানের গণ্ডি পেরোতে পারেননি ভারত অধিনায়ক। আটটি ম্যাচে তাঁর সংগ্রহ ২৪২ রান। তাঁর গড় ৩৪.৩৭। স্ট্রাইক রেট ১৩৭.৫০। সাধারণত যে আক্রমণাত্মক ব্যাটিংয়ের জন্য তিনি পরিচিত, এই বিশ্বকাপে তার খুব একটা ঝলক দেখা যায়নি। বর্তমানে সূর্যকুমার মূলত টি-টোয়েন্টি ফরম্যাটেই নিয়মিত খেলেন। টেস্ট দলে তিনি নেই। একদিনের দলে প্রত্যাবর্তনও এখনও অনিশ্চিত। ফলে একমাত্র এই ফরম্যাটেই তাঁর ফর্ম নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে, বিশেষ করে বড় মঞ্চে প্রত্যাশা পূরণ করতে না পারায়। আর তা নিয়েই জল্পনা শুরু হয়েছে।

আরও খবর : বৃষ্টিতে ফাইনাল ভেস্তে গেলে জিতবে কোন দল?

যদিও অধিনায়ক হিসেবে সূর্যকুমারের (Suryakumar Yadav) রেকর্ড বেশ উজ্জ্বল। ২০২৪ সালের জুলাই থেকে তাঁর নেতৃত্বে ভারত এখনও পর্যন্ত কোনও টি-টোয়েন্টি সিরিজ হারেনি। কিন্তু অতীতে দেখা গেছে, শুধু অধিনায়কত্বের ভিত্তিতে কোনও ক্রিকেটারকে দলে ধরে রাখতে বিসিসিআই সাধারণত আগ্রহী নয়। গত বছর তাঁর ফর্মে বড় ধস নেমেছিল। ২১টি ম্যাচে মাত্র ২১৮ রান করেছিলেন তিনি। গড় ছিল ১৩.৬২। স্ট্রাইক রেট ছিল ১২৩.১৬। যদিও ২০২৬ সালের শুরু থেকে আবার কিছুটা ছন্দে ফিরেছেন সূর্য। এ বছর ১৩টি ম্যাচে ৪৮৪ রান করেছেন, গড় ৪৮.৪০। স্ট্রাইক রেট ১৬১.৮৭। চারটি অর্ধশতরানও রয়েছে তাঁর ঝুলিতে।

তবুও বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টে প্রত্যাশা অনুযায়ী পারফরম্যান্স না করায় সমর্থক ও ক্রিকেট বিশ্লেষকদের মধ্যে আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে দলে শ্রেয়স আইয়ারের মতো বিকল্প থাকায় ভবিষ্যতে সূর্যকুমারের জায়গা নিয়ে প্রশ্ন উঠতে পারে বলেও অনেকের মত। তবে আপাতত সূর্যকুমারের লক্ষ্য, নিউজিল্যান্ডকে হারিয়ে দেশের মাটিতে বিশ্বকাপ জেতা।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

toto DEPOBOS evos gaming

slot gacor

https://www.demeral.com/it/podcast https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 DEPOBOS idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 poker situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80