Sunday, June 7, 2026
HomeScrollবড়সড় বিপদ থেকে রক্ষা, কপ্টারে যান্ত্রিক ত্রুটি, প্রাণরক্ষা ইউপির উপমুখ্যমন্ত্রীর
Uttar Pradesh Deputy Chief Minister Keshav Prasad Maurya

বড়সড় বিপদ থেকে রক্ষা, কপ্টারে যান্ত্রিক ত্রুটি, প্রাণরক্ষা ইউপির উপমুখ্যমন্ত্রীর

কেবিন থেকে ধোঁয়া, আচমকাই বন্ধ হয়ে যায় কপ্টারের ডিসপ্লে

ওয়েবডেস্ক- অজিত পাওয়ারের (Ajit Pawar Incident) স্মৃতি এখনও টাটকা। তার মধ্যেই ফের বড়সড় দুর্ঘটনার কবল থেকে রক্ষা পেলেন উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী কেশবপ্রসাদ মৌর্য (Uttar Pradesh Deputy Chief Minister Keshav Prasad Maurya) । লখনউ (Lucknow) থেকে কৌশাম্বী (Kaushambi) যাওয়ার পথে যান্ত্রিক গোলযোগের মধ্যে পড়ে উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রীর হেলিকপ্টার (Helicopter) ।

শনিবার সকালেই লখনউয়ের লা মার্টিনিয়ার ময়দান থেকে কৌশাম্বীর দিকে যাত্রা শুরু করে উপমুখ্যমন্ত্রীর কপ্টার। সূত্রের খবর, ওড়ার কিছুক্ষণ পরেই কপ্টারের কেবিন থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। আচমকাই বন্ধ হয়ে যায় কপ্টারের ডিসপ্লে। বিপদ বুঝেই অতি তৎপরতার সঙ্গে লখনউ এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করেন পাইলট। জরুরি ভিত্তিতে অমৌসী বিমানবন্দরে নামার অনুমতি চান তিনি। অমৌসী বিমানবন্দরে সব রকম আপৎকালীন পরিষেবার বন্দোবস্ত করে রাখা হয়। তবে নিরাপদেই হেলিকপ্টারটিকে বিমানবন্দরে অবতরণ করান পাইলট।

হেলিকপ্টারটি বিমানবন্দরে অবতরণ করতেই সেটিকে ঘিরে ফেলা হয়। তার পরে উপমুখ্যমন্ত্রীকে কেশবপ্রসাদ মৌর্যকে উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে, যান্ত্রিক গোলযোগ ত্রুটি ধরা পড়েছিল কপ্টারে। কী কারণে এই গোলযোগ, ওড়ার হেলিকপ্টারের ঠিকমতো পরীক্ষা করা হয়েছিল কি না, তা তদন্ত করে দেখা হবে বলে সূত্রের খবর।

আরও পড়ুন-  সাংবাদিক হত্যা মামলায় মুক্তি পেলেন রাম রহিম! কিন্তু থাকতে হবে জেলেই

উল্লেখ্য, নির্বাচনী প্রচারে যাওয়ার আগে মহারাষ্ট্রের বারামতীতে ভেঙে পড়ে রাজ্যের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের বিমান। সেই ঘটনায় উপমুখ্যমন্ত্রী সহ পাঁচজনের মৃত্যু হয়। এই ঘটনায় বিমানের ত্রুটি ছিল, না কি পাইলতের তা নিয়ে তদন্ত চলছে। বারামতী বিমান দুর্ঘটনার স্বচ্ছ ও দ্রুত তদন্তের আশ্বাস দিয়েছে অসামারিক বিমান পরিবহন মন্ত্রক।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ slot gacor BWO99 poker idn poker situs slot gacor toto slot SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini