Wednesday, July 22, 2026
HomeScroll‘মমতা বোধহয় রাগ করেছেন’! উত্তরবঙ্গে অনুষ্ঠানস্থল বদলে আক্ষেপ রাষ্ট্রপতি মুর্মুর
Draupadi Murmu

‘মমতা বোধহয় রাগ করেছেন’! উত্তরবঙ্গে অনুষ্ঠানস্থল বদলে আক্ষেপ রাষ্ট্রপতি মুর্মুর

শিলিগুড়ির সভাস্থল নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে বার্তা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

[h_news]

কলকাতা: উত্তরবঙ্গে রাষ্ট্রপতির সফর ঘিরে তৈরি হল নতুন বিতর্ক। শনিবার শিলিগুড়িতে (Siliguri) আদিবাসী সম্মেলনে যোগ দিতে এসে অনুষ্ঠানস্থল বদল নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Draupadi Murmu)। বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উদ্দেশে আক্ষেপের সুরে তিনি বলেন, “মমতা বোধহয় রাগ করেছেন। তাই আমাকে স্বাগত জানাতে তিনি নিজে আসেননি, কোনও মন্ত্রীও আসেননি।”

প্রতি বছর আদিবাসী সম্প্রদায়ের বার্ষিক অনুষ্ঠানে যোগ দেন তাঁদেরই প্রতিনিধি হিসেবে দেশের রাষ্ট্রপতি। এ বছর শিলিগুড়ির বিধাননগরে সেই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। কিন্তু নিরাপত্তা-সহ বিভিন্ন কারণে রাষ্ট্রপতির মূল কর্মসূচির স্থান বদলে বাগডোগরা বিমানবন্দরের কাছে গোঁসাইপুরে সভাস্থল নির্ধারণ করা হয়।

আরও পড়ুন: ধরনা মঞ্চ থেকে বড় ঘোষণা মমতার

শনিবার দুপুরে সেখানে পৌঁছে দেখা যায়, দর্শকের সংখ্যা খুবই কম। সেই নিয়েই অসন্তোষ প্রকাশ করেন রাষ্ট্রপতি। তাঁর বক্তব্য, “বিধাননগরে অনুষ্ঠান হলে অনেক মানুষ আসতে পারতেন। সেখানে যথেষ্ট জায়গাও রয়েছে। কিন্তু রাজ্য প্রশাসন কেন সেখানে অনুমতি দিল না, তা আমি জানি না। এমন জায়গায় অনুষ্ঠান হচ্ছে, যেখানে মানুষের আসাই কঠিন।”

গোঁসাইপুরের অনুষ্ঠান শেষে পরে বিধাননগরে আদিবাসীদের মূল সমাবেশে যান রাষ্ট্রপতি। সেখান থেকেই তিনি বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় আমার ছোট বোনের মতো। আমিও বাংলার মেয়ে। বাংলার মানুষকে আমি খুব ভালোবাসি। কিন্তু আজ আমাকে স্বাগত জানাতে মুখ্যমন্ত্রী বা রাজ্যের কোনও মন্ত্রী আসেননি।”

উল্লেখ্য, রাষ্ট্রপতির আগমনের সময় বাগডোগরা বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন একমাত্র শিলিগুড়ির মেয়র গৌতম দেব। প্রোটোকল অনুযায়ী মুখ্যমন্ত্রী বা রাজ্য সরকারের কোনও প্রতিনিধির থাকার কথা। সেই নিয়ম আংশিকভাবে ভাঙা হয়েছে বলেই মনে করা হচ্ছে। সব মিলিয়ে অনুষ্ঠানস্থল বদল এবং স্বাগত জানানোর প্রোটোকল নিয়ে এদিন প্রকাশ্যে অসন্তোষ প্রকাশ করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তাঁর বক্তব্য ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন জল্পনা।

[youtube-feed feed=1]
Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot nobu99