HomeScrollধরনা মঞ্চ থেকে বড় ঘোষণা মমতার
Mamata Banerjee

ধরনা মঞ্চ থেকে বড় ঘোষণা মমতার

ফের নির্বাচন কমিশন ও বিজেপিকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী

কলকাতা: ধর্মতলার ধরনা মঞ্চ (Dharmatala Dharna Mancha) থেকে ফের নির্বাচন কমিশন (Election Commission) ও বিজেপিকে (BJP) নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শুক্রবারই তিনি জানিয়েছিলেন, ভবানীপুরে বাদ পড়া ‘বৈধ’ ভোটারদের সামনে আনবেন। সেই প্রতিশ্রুতি মতো শনিবার ধরনা মঞ্চে তুলে ধরলেন ভবানীপুরের সেই ভোটারদেরই, যাদের নাম চূড়ান্ত ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে বলে অভিযোগ। এই ঘটনাকেই কটাক্ষ করে তিনি বলেন, “এটাই ভবানীপুরের ভূত।”

মমতার অভিযোগ, বিজেপি এবং নির্বাচন কমিশন মিলেই সাধারণ মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করছে। তাঁর কথায়, “সুপ্রিম কোর্টের রায়কে অমান্য করা হচ্ছে। পক্ষপাতদুষ্ট কমিশনকে ব্যবহার করে বিজেপি এই কাজ করছে।” বিজেপিকে আক্রমণ করে তিনি বলেন, “নটি-ন্যাস্টি বিজেপি এভাবে গণতন্ত্রকে আঘাত করছে।”

আরও পড়ুন: গ্যাসের দাম বাড়তেই রাজপথে মমতা! কালো শাড়ি পরে হাতা-খুন্তি নিয়ে বিক্ষোভের ডাক মুখ্যমন্ত্রীর

মুখ্যমন্ত্রী আরও জানান, কেউ লড়াই না করলেও বাংলা লড়াই করবে। তাই এই ইস্যুতে তিনি মানুষের দরবারেই বিচার চাইছেন। তাঁর দাবি, সাধারণ ভোটারদের অধিকার রক্ষার জন্যই এই আন্দোলন চালিয়ে যাবে তৃণমূল।

প্রসঙ্গত, এসআইআর-এর চূড়ান্ত তালিকা প্রকাশের পর দেখা যায়, মুখ্যমন্ত্রীর বর্তমান কেন্দ্র ভবানীপুরে প্রায় ৪৭ হাজার ভোটারের নাম বাদ পড়েছে। তৃণমূলের অভিযোগ, এই তালিকা থেকে বহু বৈধ ভোটারের নাম ইচ্ছাকৃতভাবে বাদ দেওয়া হয়েছে। সেই অভিযোগ তুলে ধরতেই এদিন ধরনা মঞ্চে ওই ভোটারদের সামনে আনেন মমতা বন্দ্যোপাধ্যায়।

[youtube-feed feed=1]
Read More

Latest News