HomeScrollউত্তম কুমারের জন্মশতবর্ষে ১০০ টাকার স্মারক মুদ্রা আনছে কেন্দ্র! থাকবে ৯৯.৯ শতাংশ...
Uttam Kumar

উত্তম কুমারের জন্মশতবর্ষে ১০০ টাকার স্মারক মুদ্রা আনছে কেন্দ্র! থাকবে ৯৯.৯ শতাংশ খাঁটি রুপো

মহানায়ক উত্তম কুমারের জন্মশতবর্ষ উপলক্ষে ১০০ টাকার স্মারক মুদ্রা প্রকাশ করবে কেন্দ্র। ৪৪ মিলিমিটার ব্যাসের এই মুদ্রাটি তৈরি হবে ৯৯.৯ শতাংশ খাঁটি রুপো দিয়ে।

ওয়েব ডেস্ক : বাংলা চলচ্চিত্রের মহানায়ক উত্তম কুমারের (Uttam Kumar) জন্মশতবর্ষে বিশেষ সম্মান জানাতে চলেছে কেন্দ্রীয় সরকার। কিংবদন্তি অভিনেতার জন্মশতবর্ষ উদ্‌যাপন উপলক্ষে ১০০ টাকার একটি স্মারক মুদ্রা (100 Commemorative Coin) আনতে চলেছে কেন্দ্রীয় সরকার।

 

কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের অধীন অর্থনৈতিক বিষয়ক দফতরের বিজ্ঞপ্তিতে এই স্মারক মুদ্রা প্রকাশের কথা জানানো হয়েছে। ৩ সেপ্টেম্বর প্রকাশিত গেজেট বিজ্ঞপ্তিতে মুদ্রাটির বিভিন্ন বৈশিষ্ট্যও উল্লেখ করা হয়েছে।

আরও খবর :  আসার কথা প্রধানমন্ত্রীর, সেই ভেন্যুতে ভুয়ো পরিচয়পত্র, আগ্নেয়াস্ত্র নিয়ে আটক ২ 

জানা গিয়েছে, ১০০ টাকার স্মারক মুদ্রাটি ৯৯.৯ শতাংশ খাঁটি রুপো দিয়ে তৈরি হবে। মুদ্রাটির ব্যাস হবে ৪৪ মিলিমিটার। মহানায়ক উত্তম কুমারের জন্মশতবর্ষ উদ্‌যাপনের অংশ হিসেবেই এই বিশেষ মুদ্রা প্রকাশ করা হবে।

উল্লেখ্য, ১৯২৬ সালের ৩ সেপ্টেম্বর অরুণ কুমার চট্টোপাধ্যায় নামে জন্মগ্রহণ করেন উত্তম কুমার (Uttam Kumar)। কয়েক দশকের অভিনয় জীবনে ২০০-রও বেশি ছবিতে অভিনয় করে বাংলা চলচ্চিত্রে নিজের আলাদা জায়গা তৈরি করেন তিনি। সুচিত্রা সেনের সঙ্গে তাঁর জুটি ভারতীয় চলচ্চিত্রের অন্যতম স্মরণীয় জুটি হিসেবে বিবেচিত। ১৯৮০ সালের ২৪ জুলাই মাত্র ৫৩ বছর বয়সে প্রয়াত হন উত্তম কুমার। তাঁর জন্মশতবর্ষ উপলক্ষে বাংলায় বছরভর নানা কর্মসূচির প্রস্তুতি চলছে। সেই আবহেই কেন্দ্রের ১০০ টাকার স্মারক মুদ্রা প্রকাশের সিদ্ধান্তে নতুন মাত্রা যোগ হল মহানায়কের জন্মশতবর্ষ উদ্‌যাপনে।

[youtube-feed feed=1]
Read More

Latest News