HomeScrollচার দশক পর পুলিশের জালে মাওবাদী নেতা অসীম মণ্ডল, পটাশপুরে গ্রেফতার
Maoist

চার দশক পর পুলিশের জালে মাওবাদী নেতা অসীম মণ্ডল, পটাশপুরে গ্রেফতার

পরিচিতের কাছ থেকে পথ খরচ নিতে গিয়েই বিপত্তি, ১ কোটি টাকা মাথার দাম থাকা আকাশকে ধরল কলকাতা পুলিশের টাস্ক ফোর্স

ওয়েব ডেস্ক : প্রায় ৪০ বছর ধরে পুলিশের চোখে ধুলো দিয়ে আত্মগোপনে থাকা সিপিআই (মাওবাদী) নেতা অসীম মণ্ডল ওরফে আকাশকে পূর্ব মেদিনীপুরের (East Midnapore) পটাশপুর থেকে গ্রেফতার করল পুলিশ। বৃহস্পতিবার ভোরে কলকাতা পুলিশের টাস্ক ফোর্স তাঁকে পাকড়াও করে। একসময় বাংলা, ঝাড়খণ্ড ও ওড়িশায় মাওবাদী সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা অসীমের মাথার দাম ছিল ১ কোটি টাকা। তাঁর কাছ থেকে দুটি ব্যাগ উদ্ধার হয়েছে।

পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার ফুলচক এলাকার বাসিন্দা অসীম ছাত্রজীবন থেকেই অতি বামপন্থী রাজনীতিতে যুক্ত হন। পরে পিপলস ওয়ার গ্রুপে যোগ দিয়ে সারেঙ্গা, গোয়ালতোড়ের পাশাপাশি ঝাড়খণ্ডের পূর্ব সিংভূমেও সংগঠনের কাজ করেন। ২০০৪ সালে সিপিআই (মাওবাদী) তৈরি হওয়ার পর জঙ্গলমহলে তাঁর সক্রিয়তা বাড়ে। লালগড় আন্দোলনেও তাঁর ভূমিকা ছিল বলে জানা যায়। ২০১০ সালে পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক হওয়ার পাশাপাশি বাংলা-ঝাড়খণ্ড-ওড়িশা আঞ্চলিক কমিটির গুরুত্বপূর্ণ দায়িত্বও সামলেছিলেন তিনি। কিষানজির মৃত্যুর পর দীর্ঘদিন আড়ালে চলে যান অসীম।

আরও খবর : মোদির জন্মদিনে বাংলায় ‘অকাল দীপাবলি’! গঙ্গার ঘাটে জ্বলবে ১ লক্ষ প্রদীপ, অন্নপূর্ণায় আরও ১০ লক্ষ মহিলার অ্যাকাউন্টে ৩ হাজার

সম্প্রতি ঝাড়খণ্ডে মাওবাদী সংগঠনকে ফের সক্রিয় করার চেষ্টা চলছিল বলে সূত্রের দাবি। ৪ আগস্ট সেখানে অভিযানের পর কয়েকজন মাওবাদী গ্রেফতার ও আত্মসমর্পণ করেন। এরপর অসীম জঙ্গল ছেড়ে বেরিয়ে আসেন বলে জানা যায়। বয়সের কারণে উচ্চ রক্তচাপ ও কোমরের সমস্যায় ভুগছিলেন তিনি। গ্রেফতারের আগে তাঁর কাছে প্রায় দেড় লক্ষ টাকা নগদ ছিল বলে জানা গিয়েছে।

শেষ পর্যন্ত পূর্ব পরিচিত এক ব্যক্তির কাছ থেকে যাতায়াতের খরচ নেওয়ার জন্য যোগাযোগ করাই তাঁকে বিপদে ফেলে। সেই সূত্র ধরেই তাঁর অবস্থান সম্পর্কে তথ্য পায় পুলিশ। পটাশপুরে অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করা হয় বলে সূত্রের দাবি।

[youtube-feed feed=1]
Read More

Latest News